Dhaka ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দুর্গাপুরে মা/দ/ক ও অ সা মা জি ক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

মোশাররফ হোসেন জসিম পাঠান, নেত্রকোনা প্রতিনিধি:

দুর্গাপুর উপজেলা-এর বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া বাজারে দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা ও অসামাজিক কর্মকাণ্ড চলছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের পক্ষ থেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল হেকিমের ছেলে মো. আব্দুল করিমের নেতৃত্বে একটি চক্র প্রকাশ্যেই এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে নারী এনে সরকারি জমিতে নির্মিত ঘরে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।

এলাকাবাসীর দাবি, বাজার ও আশপাশের এলাকায় মসজিদ, স্কুল ও মাদ্রাসা থাকার পরও এসব কর্মকাণ্ড অব্যাহত রয়েছে, যা সামাজিক পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে তথ্য সংগ্রহে গেলে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সরকারি জমিতে ঘর নির্মাণ করে অবৈধ কার্যক্রম চালিয়ে আসা হচ্ছে এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করা হচ্ছে। কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে এলাকাবাসী একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। তবে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

স্থানীয়দের মতে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই সুযোগে অপরাধচক্র আরও সক্রিয় হয়ে উঠেছে।

এলাকার মসজিদ কমিটির সদস্য, সাবেক ও বর্তমান ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন। তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  মাত্র এক রাতের বৃষ্টিতে নওগাঁর বদলগাছীতে ২৬০ মিমি বৃষ্টিপাতের রেকর্ড
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

দুর্গাপুরে মা/দ/ক ও অ সা মা জি ক কর্মকাণ্ডের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

সময়: ০২:৩৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬