Dhaka ১০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ কুকুরের প্রতি বিএনপি নেতা আজাদের অনন্য ভালোবাসা, ৫ বছর ধরে খাওয়াচ্ছেন ২৫-৩০টি বেওয়ারিশ কুকুর কর্মই মানুষের প্রকৃত পরিচয় কথার চেয়ে সততা, দায়িত্ববোধ ও কাজের মধ্যেই ফুটে ওঠে মানুষের মূল্য মামদানির সমাজতান্ত্রিক রাজনীতি ও পুলিশ সংস্কার নিয়ে বিতর্ক, আলোচনায় ২০২৮ সালের নির্বাচন মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর স্কুলে অভিভাবকদের পছন্দের সুযোগ কমানোর পথে ডেমোক্র্যাটরা? যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে হাকিম জেফরিসকে মনোনয়ন দিলেন ডেমোক্র্যাটরা সরিষাবাড়িতে আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধ ছাত্র দলের শো-ডাউন সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ ভোলাহাটে ৪০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ ভূরুঙ্গামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

  • Reporter Name
  • সময়: ১০:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১৪২ Time View

 

আরিফুল ইসলাম মহিন,
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৬২ দশমিক ০৭ ঘনফুট অবৈধ সেগুন ও কড়ই কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার ৯২৫ টাকা।

রোববার (১৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়ন সদর থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ফাতেমানগর স্টিল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মালিকানাবিহীন অবস্থায় এসব কাঠ জব্দ করা হয়।

৩ বিজিবির জেসিও-১০৮৫৯ নায়েব সুবেদার বাদক মো. তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহলদল অভিযানে ৩৭ দশমিক ৯১ ঘনফুট সেগুন কাঠ এবং ২৪ দশমিক ১৬ ঘনফুট কড়ই কাঠ জব্দ করে। সব মিলিয়ে জব্দকৃত কাঠের পরিমাণ ৬২ দশমিক ০৭ ঘনফুট।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬৮ হাজার ৯২৫ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত কাঠ পানছড়ি বন বিভাগের কাছে জমা দেওয়া হয়েছে।

অবৈধ কাঠ পাচার ও বনজ সম্পদ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি 'রানু মেম্বার' গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫৮তম জন্মদিন আজ

পানছড়িতে বিজিবির অভিযানে ৬২ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

সময়: ১০:০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

 

আরিফুল ইসলাম মহিন,
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৬২ দশমিক ০৭ ঘনফুট অবৈধ সেগুন ও কড়ই কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ১ লাখ ৬৮ হাজার ৯২৫ টাকা।

রোববার (১৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়ন সদর থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ফাতেমানগর স্টিল ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মালিকানাবিহীন অবস্থায় এসব কাঠ জব্দ করা হয়।

৩ বিজিবির জেসিও-১০৮৫৯ নায়েব সুবেদার বাদক মো. তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহলদল অভিযানে ৩৭ দশমিক ৯১ ঘনফুট সেগুন কাঠ এবং ২৪ দশমিক ১৬ ঘনফুট কড়ই কাঠ জব্দ করে। সব মিলিয়ে জব্দকৃত কাঠের পরিমাণ ৬২ দশমিক ০৭ ঘনফুট।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৬৮ হাজার ৯২৫ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত কাঠ পানছড়ি বন বিভাগের কাছে জমা দেওয়া হয়েছে।

অবৈধ কাঠ পাচার ও বনজ সম্পদ রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আওয়ামীলীগের আহম্মদ ও আয়নাল গ্রেপ্তার