Dhaka ০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা অপরাধ পর্যালোচনা সভা, ও মাদক উদ্ধারে কৃতিত্ব অর্জন কারীদের আর্থিক সহায়তা প্রদান কুড়িগ্রামে এনসিপির চেয়ারম্যান ও মেয়র প্রার্থী: কার কী যোগ্যতা ও পরিকল্পনা কী? “অহংকার” প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন ছাত্রলীগ নেতা আশিকুর কালীগঞ্জের মথুরেসপুরের পল্লীতে সন্ধায় বসত বাড়িতে ঢুকে ডাকাতি পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু সুনামগঞ্জে ১৫ বিঘা জমির কাঁচা ধাঁন জোরপূর্বক কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন নাজিমগঞ্জ বাজারে খাস জমির হরিলুট, রক্ষক যখন ভক্ষক: কালিগঞ্জে সরকারি জমি বেহাত করে কোটিপতি বসন্তপুর তহশিলদার ভূরুঙ্গামারীতে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ আওয়ামীলীগের আহম্মদ ও আয়নাল গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি ‘রানু মেম্বার’ গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ১০:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১২ Time View

‎
‎ আমির হোসেন, স্টাফ রিপোর্টার


‎সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মূল হোতা (‘গডফাদার’) এবং ২৯টি মামলার পলাতক আসামি মো. রানু মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
‎​আজ সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ঘাগটিয়া এলাকা থেকে তাহিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
‎​পুলিশ সূত্রে জানা যায়, রানু মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ঘাগটিয়া এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।
‎​এদিকে, যাদুকাটা নদীর তীর কাটা চক্রের মূল হোতা রানু মেম্বার গ্রেফতার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তার প্রধান সহযোগী ও ছোট ভাই রুবেল ও গরকাঠি গ্রামের শফিক সর্দার ও কিরণ সর্দার।
‎
‎​স্থানীয় পরিবেশকর্মী ও এলাকাবাসী এই গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, রানু মেম্বারের মতো প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবাধে যাদুকাটা নদীর তীর কেটে পরিবেশ ধ্বংস করে আসছিল। নদী রক্ষা এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রানুর ছোট ভাই রুবেলসহ এই চক্রের অন্য সব সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
‎​তাহিরপুর থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রানু মেম্বারের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেফতার ১জন
Tag :
জনপ্রিয় নিউজ

নরসিংদী জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা অপরাধ পর্যালোচনা সভা, ও মাদক উদ্ধারে কৃতিত্ব অর্জন কারীদের আর্থিক সহায়তা প্রদান

যাদুকাটা নদীর তীর কাটার গডফাদার ২৯ মামলার পলাতক আসামি ‘রানু মেম্বার’ গ্রেফতার

সময়: ১০:৪১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

‎
‎ আমির হোসেন, স্টাফ রিপোর্টার


‎সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মূল হোতা (‘গডফাদার’) এবং ২৯টি মামলার পলাতক আসামি মো. রানু মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
‎​আজ সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ঘাগটিয়া এলাকা থেকে তাহিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
‎​পুলিশ সূত্রে জানা যায়, রানু মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে ঘাগটিয়া এলাকা থেকে আটক করতে সক্ষম হয়।
‎​এদিকে, যাদুকাটা নদীর তীর কাটা চক্রের মূল হোতা রানু মেম্বার গ্রেফতার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে তার প্রধান সহযোগী ও ছোট ভাই রুবেল ও গরকাঠি গ্রামের শফিক সর্দার ও কিরণ সর্দার।
‎
‎​স্থানীয় পরিবেশকর্মী ও এলাকাবাসী এই গ্রেফতারে সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, রানু মেম্বারের মতো প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে অবাধে যাদুকাটা নদীর তীর কেটে পরিবেশ ধ্বংস করে আসছিল। নদী রক্ষা এবং এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রানুর ছোট ভাই রুবেলসহ এই চক্রের অন্য সব সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
‎​তাহিরপুর থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত রানু মেম্বারের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  পানছড়িতে বিজিবির অভিযানে ১২০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ