Dhaka ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুরে প্রতিবাদ সভা “ডুমুরিয়ায় ‘রাজা মানিক’ গরু পালন করে স্বাবলম্বী মিনু সাহা” নড়াইলে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার বীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ পরিদর্শনে আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু _এমপি চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা অস্থায়ীভাবে নতুন ঠিকানায় চট্টগ্রাম কাস্টম হাউস জাতীয় সংসদকে বিএনপির পরিবারতন্ত্র সংসদ বানিয়েছে জেএসএফ বাংলাদেশ ডুমুরিয়ায় উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতারিত ও নির্যাতিতদের সহায়তার উদ্যোগ পশ্চিমবঙ্গে ” জয় শ্রীরাম ” কৌশলে জিতে গেল বিজেপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পুঠিয়ার বিড়ালদহে ডাম্পট্রাকের ধাক্কায় নিহত ১, বিক্ষুব্ধ জনতার আগুন ও ভাঙচুর

  • Reporter Name
  • সময়: ০১:৩৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৯ Time View

সিহাব আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাম্পট্রাকের ধাক্কায় আক্কাস আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুটি ডাম্পট্রাকে আগুন দেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।

মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী স্থানীয় একটি টেইলার্সের দোকানে দর্জির কাজ করতেন। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার সারদা থানাপাড়া মহল্লায়। মহাসড়ক পারাপারের সময় বালুবাহী একটি ডাম্পট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।

দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিতে আগুন দেওয়া হয়। এছাড়া আরও একটি ডাম্পট্রাক আটকে তাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে শুরুতে বাধার সম্মুখীন হলেও পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে।

পুঠিয়া থানা ও হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে বাধার সম্মুখীন হয়। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।”

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই এবং পরিস্থিতি স্বাভাবিক করি।”

আরও পড়ুনঃ  মানববন্ধনের দাবির পর গ্রেফতার: মৌলভীবাজারে স্বস্তি, তবে ন্যায়বিচারের পূর্ণতা এখনো বাকি
Tag :
জনপ্রিয় নিউজ

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গোমস্তাপুরে প্রতিবাদ সভা

পুঠিয়ার বিড়ালদহে ডাম্পট্রাকের ধাক্কায় নিহত ১, বিক্ষুব্ধ জনতার আগুন ও ভাঙচুর

সময়: ০১:৩৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

সিহাব আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাম্পট্রাকের ধাক্কায় আক্কাস আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুটি ডাম্পট্রাকে আগুন দেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।

মঙ্গলবার (৫ মে ২০২৬) সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আক্কাস আলী স্থানীয় একটি টেইলার্সের দোকানে দর্জির কাজ করতেন। তার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার সারদা থানাপাড়া মহল্লায়। মহাসড়ক পারাপারের সময় বালুবাহী একটি ডাম্পট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা।

দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটিতে আগুন দেওয়া হয়। এছাড়া আরও একটি ডাম্পট্রাক আটকে তাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালে শুরুতে বাধার সম্মুখীন হলেও পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পবা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে।

পুঠিয়া থানা ও হাইওয়ে পুলিশের যৌথ প্রচেষ্টায় সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তীতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “দুর্ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে পড়ে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে গেলে বাধার সম্মুখীন হয়। তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।”

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই এবং পরিস্থিতি স্বাভাবিক করি।”

আরও পড়ুনঃ  ভাইকে তুলে নেওয়ার ঘটনায় ফেসবুকে পোস্ট, সাংবাদিককে লাঞ্চিত করলো বিএনপি নেতার ভাই