
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় পুকুরের পানিতে ডুবে জান্নাতুন ফেরদৌস নামে তিন বছরের এক শিশুর সন্তানের মৃত্যু হয়েছে। শিশুটি হলো উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের আমছারুল মেয়ে। জানাগেছে, সোমবার বিকাল ৫টার দিকে পরিবারের সকলের অজান্তে বাড়ির পার্শ্বে খেলতে গিয়ে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে জান্নতুল মারা যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর পুকুরে পানিতে মৃতু অবস্থায় তার ভাসমান লাশ উদ্ধার করেন।
Reporter Name 




























