Dhaka ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার দ্বিতীয় টাউন হল সভা অনুষ্ঠিত বাংলাদেশের বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ জানালো ইংল্যান্ড ওয়েলসের ল’ সোসাইটি ভাঙ্গুড়ায় ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এম এ হোসেইন ইউকে ফুলতলার উন্নয়নে আরও এক ধাপ অগ্রগতি: HBB করণ প্রকল্পের আওতায় ৩টি গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন ফুলতলায় “অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর তৃতীয় দিনের খেলায় স্বাগতিক আইকন একাডেমীর জয় নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর মণিরামপুরে এম এ হালিমের বিরুদ্ধে অভিযোগের চাঞ্চল্য জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালক আহত

  • Reporter Name
  • সময়: ০৮:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • ১৬ Time View

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগরের কদমতলী রেলগেটে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সোমবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ৭৮৮ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করে। ট্রেনটি খুব কাছে চলে এলেও চালক ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে গেলে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

ট্রেনের দায়িত্বে থাকা এক সদস্য জানান, অটোরিকশাটি রেললাইনে উঠে পড়ার পর লোকোমাস্টার বারবার হুইসেল বাজিয়ে সতর্ক করেন। জরুরি ব্রেকও প্রয়োগ করা হয়। তবে স্টেশনের কাছাকাছি থাকায় ট্রেনের গতি কম থাকলেও অল্প দূরত্বে সম্পূর্ণ থামানো সম্ভব হয়নি। ফলে দুর্ঘটনা এড়ানো যায়নি।
দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ, জিআরপি ও ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। পরে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হাসান বলেন, দুর্ঘটনায় আহত সিএনজি চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, কদমতলী রেলগেটে দীর্ঘদিন ধরেই ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার করতে দেখা যায়। অনেক সময় গেটম্যানের সতর্কবার্তা উপেক্ষা করে চালকরা দ্রুত পার হওয়ার চেষ্টা করেন। এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

এলাকাবাসী রেলগেট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, স্বয়ংক্রিয় গেট স্থাপন এবং সার্বক্ষণিক নজরদারির দাবি জানিয়েছেন

আরও পড়ুনঃ  নড়াইলের ঘোষবাড়িতে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪
Tag :
জনপ্রিয় নিউজ

হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, চালক আহত

সময়: ০৮:৪৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম মহানগরের কদমতলী রেলগেটে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সোমবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশনের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ৭৮৮ নম্বর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে প্রবেশ করছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা দ্রুত রেললাইন পার হওয়ার চেষ্টা করে। ট্রেনটি খুব কাছে চলে এলেও চালক ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে গেলে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

ট্রেনের দায়িত্বে থাকা এক সদস্য জানান, অটোরিকশাটি রেললাইনে উঠে পড়ার পর লোকোমাস্টার বারবার হুইসেল বাজিয়ে সতর্ক করেন। জরুরি ব্রেকও প্রয়োগ করা হয়। তবে স্টেশনের কাছাকাছি থাকায় ট্রেনের গতি কম থাকলেও অল্প দূরত্বে সম্পূর্ণ থামানো সম্ভব হয়নি। ফলে দুর্ঘটনা এড়ানো যায়নি।
দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ, জিআরপি ও ট্রাফিক পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। পরে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি রেললাইন থেকে সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হাসান বলেন, দুর্ঘটনায় আহত সিএনজি চালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, কদমতলী রেলগেটে দীর্ঘদিন ধরেই ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার করতে দেখা যায়। অনেক সময় গেটম্যানের সতর্কবার্তা উপেক্ষা করে চালকরা দ্রুত পার হওয়ার চেষ্টা করেন। এতে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

এলাকাবাসী রেলগেট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, স্বয়ংক্রিয় গেট স্থাপন এবং সার্বক্ষণিক নজরদারির দাবি জানিয়েছেন

আরও পড়ুনঃ  পোরশায় পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু