Dhaka ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দুধকুমার নদের ভয়াবহ ভাঙন: স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড । অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান নরসিংদীতে মোবাইল কোর্ট অভিযান গোমতী ফায়ার টেকনোলজি প্রতিষ্ঠানকে জরিমানা ও অর্থ দন্ড দোয়ারাবাজারে কমিউনিটি সেফটি ফোকাল মেলা-২০২৬ অনুষ্ঠিত শ্রেণিকক্ষে ছুরিকাঘাতে নবীনগরে ষষ্ঠ শ্রেণির ছাত্র গুরুতর আহত, আটক ৪ কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশইন চেষ্টা: নারী-শিশুসহ ৯ জন শূন্যরেখায়, সমাধানহীন অবস্থান বকশীগঞ্জে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে ভূরুঙ্গামারীতে বিতর্ক প্রতিযোগিতা সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বকশীগঞ্জে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • সময়: ০৮:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ২৮ Time View

মোঃ মোনাহার মিয়া
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে দুইটি ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলার পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক রনী চন্দ্র গোপ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী পরিচালিত অভিযানে বিভিন্ন ফার্মেসি পরিদর্শনকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ফুজি মেডিকেল হল ও মা ড্রাগ হাউস-এর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ফুজি মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং মা ড্রাগ হাউসকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ওষুধ বিক্রয় নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  হবিগঞ্জের নবীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি তুহিন র‍্যাবের হাতে গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

দুধকুমার নদের ভয়াবহ ভাঙন: স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে ভূরুঙ্গামারীতে মানববন্ধন

বকশীগঞ্জে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা

সময়: ০৮:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

মোঃ মোনাহার মিয়া
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে দুইটি ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলার পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক রনী চন্দ্র গোপ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী পরিচালিত অভিযানে বিভিন্ন ফার্মেসি পরিদর্শনকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ফুজি মেডিকেল হল ও মা ড্রাগ হাউস-এর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ফুজি মেডিকেল হলকে ৫ হাজার টাকা এবং মা ড্রাগ হাউসকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ওষুধ বিক্রয় নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুনঃ  পোরশায় কবর খুঁড়ে মিলল রহস্যময় ‘পাথর’; আত্মসাতের অভিযোগে এলাকায় উত্তেজনা