Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হাওরে কান্না, অতিবৃষ্টিতে ধানে পচন, কৃষকের স্বপ্নভঙ্গ দীর্ঘ বিরতির পর কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন ঝিনাইদহে বাসে তল্লাশি: সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ জব্দ সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে এস এস সি ৯৪ দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মাধ্যমে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-স্বাস্থ্য সম্পাদক হলেন মোস্তাক আমিন রিদম চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরা দারুচ্ছুন্নাত কামিল মাদরাসায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: চিংড়ির রেণুসহ ট্রাক জব্দ, রেণু অবমুক্ত দ্যা ডেইলি স্টারের ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ‘খাইমাতু রুফাইদা (রা.)’ফ্রি মেডিকেল ক্যাম্প-মানবসেবায় অনন্য দৃষ্টান্ত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: চিংড়ির রেণুসহ ট্রাক জব্দ, রেণু অবমুক্ত

  • Reporter Name
  • সময়: ০২:৪৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১৩ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে সংগৃহীত বাগদা চিংড়ির রেণুসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। বাঁশখালী উপজেলার ছনুয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেল থেকে অবৈধ উপায়ে বাগদা চিংড়ির রেণু সংগ্রহ করে লোড করার সময় ট্রাকটি আটক করা হয়। পরে জব্দকৃত ট্রাক থেকে চিংড়ির রেণু পুনরায় কুতুবদিয়া চ্যানেলে অবমুক্ত করা হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এর বিধি ৮-এর উপবিধি ১(ক) অনুযায়ী বাংলাদেশের যেকোনো মোহনা ও উপকূলীয় এলাকায় চিংড়িসহ সব ধরনের মাছের পোনা ধরা বা ধরানো সম্পূর্ণ নিষিদ্ধ। এ আইন লঙ্ঘনের অভিযোগে মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে।

বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

এসময় বাঁশখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন প্রসিকিউশন দাখিল করেন।মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে অবৈধভাবে রেণু সংগ্রহের সাথে জড়িত ৬ জনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ৩০,০০০ টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক আদায় করা হয়।

আরও পড়ুনঃ  মাদক সেবনে যুবকের ৬ মাসের কারাদণ্ড, ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
Tag :
জনপ্রিয় নিউজ

হাওরে কান্না, অতিবৃষ্টিতে ধানে পচন, কৃষকের স্বপ্নভঙ্গ

বাঁশখালীতে মোবাইল কোর্ট অভিযান: চিংড়ির রেণুসহ ট্রাক জব্দ, রেণু অবমুক্ত

সময়: ০২:৪৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬