
মোনতাহেরুল হক আমিন , বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী এলাকায় ইয়াবা সেবনের সময় ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাত ৮টা ৫ মিনিটের দিকে কালীপুর ইউপির রাজাপাড়া ঘাটাপাড়া এলাকার একটি দোকানের পেছনে অভিযান চালিয়ে স্থানীয় জনগণের সহায়তায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— আব্দুল মন্নান (২৫), মো. রেজাউল করিম বাপ্পি (২২) এবং মোহাম্মদ হাসান (২২)। তারা সবাই বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ৫০০ টাকা অর্থদণ্ড ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মোনতাহেরুল হক আমিন , বাঁশখালী প্রতিনিধি 
























