
প্রতিবেদক নয়ন রায়,
বাগেরহাট সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৯ দশমিক ৮ কেজি গাঁজাসহ মোঃ মারুফ আকন (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে বাগেরহাট পৌরসভার দড়াটানা টোল প্লাজার পশ্চিম পাশে মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬ সিপিসি সদর কোম্পানির একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে মারুফ আকনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৯ দশমিক ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মারুফ আকন পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানার পূর্ব ভাণ্ডারিয়া আকনবাড়ি এলাকার মৃত মিজান আকনের ছেলে।
পরে উদ্ধার করা গাঁজা সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 


























