Dhaka ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে আগের সরকার: অর্থমন্ত্রী ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৩৯ মিমি বৃষ্টি, জনজীবনে চরম ভোগান্তি সংসদে অসুস্থ বিরোধী এমপি—খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ভারী বর্ষনের ফলে চটগ্রামের প্রবর্ওক, মেডিকেলের সামনে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ১৪ নং লালখানবাজারের মতিঝর্ণা এলাকা মাদকের আখড়া নামে পরিচিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশে ফিরছে- আসাদুজ্জামান খান কামাল সঙ্গীতশিল্পীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেফতারের দাবি নিউমার্কেটে বটতলায় গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মৃত্যু, মাথাসহ শরীরে ৫টি গুলির চিহ্ন কৈয়া বাজারে ব্র্যাক সিডের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বীরগঞ্জে পুলিশের অভিযানে মাদক আসর থেকে আটক ৫

  • Reporter Name
  • সময়: ০৮:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ১৫ Time View

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর ছোট বোচাপুকুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে বীরগঞ্জ থানার একটি বিশেষ টিম গাজিউর রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— সুজলপুর শিমুলতলা গ্রামের রফিক ইসলামের ছেলে মোঃ রনি (২৫), দাঙ্গি পুকুর গ্রামের সোমহরমের ছেলে বুদু রায় (২১), ছোট বোচাপুকুর গ্রামের শ্যামলাল টুডুর ছেলে লিটন টুডু (২১), উত্তর সুজালপুর গ্রামের সাইদার রহমানের ছেলে মোঃ আল-আমিন (২২) এবং একই গ্রামের বাবুল হোসেনের ছেলে মোঃ রানা মিয়া (২২)।

ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সুমা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রত্যেককে মাদক সেবনের দায়ে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

পরবর্তীতে সাজাপ্রাপ্তদের বীরগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে র‍্যাব-৯ এর অভিযানে ৪৬ বোতল বিদেশি মদসহ আটক ১, অভিযুক্তের ভিন্ন দাবি
Tag :
জনপ্রিয় নিউজ

বিদ্যুৎ খাতে ৪০ হাজার কোটি টাকার বকেয়া রেখে গেছে আগের সরকার: অর্থমন্ত্রী

বীরগঞ্জে পুলিশের অভিযানে মাদক আসর থেকে আটক ৫

সময়: ০৮:০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর ছোট বোচাপুকুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে বীরগঞ্জ থানার একটি বিশেষ টিম গাজিউর রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— সুজলপুর শিমুলতলা গ্রামের রফিক ইসলামের ছেলে মোঃ রনি (২৫), দাঙ্গি পুকুর গ্রামের সোমহরমের ছেলে বুদু রায় (২১), ছোট বোচাপুকুর গ্রামের শ্যামলাল টুডুর ছেলে লিটন টুডু (২১), উত্তর সুজালপুর গ্রামের সাইদার রহমানের ছেলে মোঃ আল-আমিন (২২) এবং একই গ্রামের বাবুল হোসেনের ছেলে মোঃ রানা মিয়া (২২)।

ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সুমা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রত্যেককে মাদক সেবনের দায়ে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

পরবর্তীতে সাজাপ্রাপ্তদের বীরগঞ্জ থানা হাজতে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  অতিরিক্ত খাজনায় দিশেহারা ব্যবসায়ী: আদমদীঘির ছাতিয়ানগ্রাম বাজারে ইজারাদারের বিরুদ্ধে তদন্তের দাবি!!