Dhaka ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নিউমার্কেটে বটতলায় গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মৃত্যু, মাথাসহ শরীরে ৫টি গুলির চিহ্ন কৈয়া বাজারে ব্র্যাক সিডের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে ইমাম সেজে প্রধানমন্ত্রীর ভাতা নিলেন জামায়াত নেতা দ্বিতীয় দফা নির্বাচনের আগেই উজালা গ্যাস পরিষেবা না পেয়ে ক্ষোভ গ্রাহকদের ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস রুকইয়াহ শিক্ষা কোর্সের ২৮তম ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত ড. জিনবোধি সভাপতি, আনন্দবোধি সম্পাদক, সুমনপ্রিয় অর্থ সম্পাদক চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটি গঠিত প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সমাজকর্মী সৈয়দ মোস্তফা আলম মাসুমের পিতা সৈয়দ মো. বদিউল আলমের দাফন সম্পন্ন, শোক প্রকাশ ইতিহাসের পাঠশালার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত ‘ আমাদের গৌরবের ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে ইতিহাস লেখক গবেষকদের ভুমিকা অপরিসীম ‘
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভাঙ্গুড়ায় দোকান ভাঙচুর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

মো. মেহেদী হাসান ভাঙ্গুড়া, পাবনা

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পাটুলীপাড়া এলাকায় জমি দখল, হামলা ও দোকান ভাঙচুরের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রাজিব আহমেদ।
লিখিত বক্তব্যে তিনি জানান, তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিপক্ষ ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপন আহমেদ ও আ.লীগ নেতা রুবেল দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। অভিযোগে বলা হয়, তাদের ক্রয়কৃত জমি ছাড়াও জেলা পরিষদের লিজকৃত জমি এবং মুক্তিযোদ্ধার জায়গা বলে দাবি করে কিছু জমি থেকে দোকানঘর ভাঙচুরের করা হয়েছে।

রাজিব আহমেদ আরও বলেন, গত ২ এপ্রিল ২০২৬ তারিখে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে রিপন ও রুবেল,নাইম,বক্কার, সাদ্দাম লোকজন তার বড় ভাই মো. আব্দুল মজিদ মালিককে মারধর করে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ করা হলে অভিযুক্তরা ভবিষ্যতে এমন কর্মকাণ্ড করবে না মর্মে মুচলেকা দেয়।
এরপর গত ১৮ এপ্রিল সকালে তাদের একটি টিনের ঘর ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় থানায় পুনরায় অভিযোগ করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পরে রাতের আঁধারে মানববন্ধনের নামে জড়ো হয়ে কিছু ব্যক্তি সরকারবিরোধী স্লোগান দেয় বলেও দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, গত ২৫ এপ্রিল সকালে দোকানঘর ভাঙচুরের হুমকি দিলে তারা আবারও পুলিশের শরণাপন্ন হন। পরে সন্ধ্যার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন তিনটি দোকানঘর ভাঙচুর করে। এ সময় পুলিশ উপস্থিত থাকলেও তাদের সামনেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। হামলাকারীরা প্রাণনাশের হুমকিও দেয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংবাদ সম্মেলনে রাজিব আহমেদ তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন ।

আরও পড়ুনঃ  কাশিমনগর বাজারের পশ্চিমে কুলাইচাচর পূর্বপাড়ায় দুঃসাহসিক চুরি, ক্ষতিগ্রস্ত নবীন উদ্যোক্তা

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি ভাঙচুর ঘটনা শোনার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।
সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, পাটুলি পাড়ার ওই বিরোধপূর্ণ জায়গাটি জেলা পরিষদের। তবে দুটি পক্ষ মুখোমুখি হওয়ায় আইনশৃংখলা পরিস্থতির আশঙ্কা দেখা দেয়। ফলে পুলিশ ফোর্সসহ তিনি সেখানে গিয়েছিলেন। পরিস্থিতি শান্ত হলে তিনি ফিরে আসেন।

Tag :
জনপ্রিয় নিউজ

নিউমার্কেটে বটতলায় গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মৃত্যু, মাথাসহ শরীরে ৫টি গুলির চিহ্ন

ভাঙ্গুড়ায় দোকান ভাঙচুর হামলার অভিযোগ, সংবাদ সম্মেলন

সময়: ১০:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬