Dhaka ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নিউমার্কেটে বটতলায় গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মৃত্যু, মাথাসহ শরীরে ৫টি গুলির চিহ্ন কৈয়া বাজারে ব্র্যাক সিডের উদ্যোগে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত রংপুরে ইমাম সেজে প্রধানমন্ত্রীর ভাতা নিলেন জামায়াত নেতা দ্বিতীয় দফা নির্বাচনের আগেই উজালা গ্যাস পরিষেবা না পেয়ে ক্ষোভ গ্রাহকদের ঐতিহ্য ও শিক্ষার দীপ্ত প্রতীক কালীগঞ্জের বক্তারপুরের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় অনন্য ইতিহাস রুকইয়াহ শিক্ষা কোর্সের ২৮তম ব্যাচের মিলন মেলা অনুষ্ঠিত ড. জিনবোধি সভাপতি, আনন্দবোধি সম্পাদক, সুমনপ্রিয় অর্থ সম্পাদক চট্টগ্রাম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার (সাংঘিক)’র শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন কমিটি গঠিত প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সমাজকর্মী সৈয়দ মোস্তফা আলম মাসুমের পিতা সৈয়দ মো. বদিউল আলমের দাফন সম্পন্ন, শোক প্রকাশ ইতিহাসের পাঠশালার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত ‘ আমাদের গৌরবের ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে ইতিহাস লেখক গবেষকদের ভুমিকা অপরিসীম ‘
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চন্দনাইশে এমপি জসীমের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতভর মাটি কাটা হয়, অভিযানে জব্দ ২ ডাম্পার

  • Reporter Name
  • সময়: ০৯:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৫ Time View

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে ইটভাটায় মাটি কাটা বন্ধের নির্দেশনার পরও উপজেলার বিভিন্ন স্থানে অবাধে মাটি কাটার অভিযোগ উঠেছে। বিশেষ করে সাতবাড়ীয়া ও দক্ষিণ হারলাসহ একাধিক এলাকায় রাতের আঁধারে মাটি কাটা ও পরিবহন চলতে দেখা গেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে সরেজমিনে সাতবাড়ীয়া ব্রিক ফিল্ড (এসবিএম)-এ গিয়ে দেখা যায়, মূল ফটক বন্ধ রাখা হলেও কৌশলে পেছনের রাস্তা দিয়ে মাটিভর্তি ডাম্পার প্রবেশ করছে। স্থানীয়দের অভিযোগ, নির্দেশনা উপেক্ষা করে একটি সিন্ডিকেট বেপরোয়া ভাবে মাটি কাটা ও বেচাকেনা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে এসবিএম’র নৈশপ্রহরী জানান, “আমরা মাটি নিচ্ছি না। মাটি কাটার সিন্ডিকেট জোর করে আমাদের ফিল্ডে মাটি ফেলে যাচ্ছে। অন্যদিকে, এসবিএম’র মালিক আসহাব মিয়ার ছেলে মোবাইল ফোনে বলেন, “আজ থেকে মাটি কাটা সম্পূর্ণ বন্ধ। আমাদের ফিল্ডে কোনো মাটি নেওয়া হচ্ছে না।” তবে পরবর্তীতে নৈশপ্রহরীর বক্তব্যে ভিন্ন চিত্র উঠে আসে, যেখানে বলা হয় সিন্ডিকেটের মাধ্যমে জোরপূর্বক মাটি ফেলা হচ্ছে।এই ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সাংবাদিকরা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি।
তবে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা তৎপরতা দেখিয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াছ খান জানান, রাতে অভিযান চালিয়ে ২টি ডাম্পার গাড়ী জব্দ করে থানায় আনা হয়েছে। জব্দকৃত গাড়ি দুটি নির্বাহী ম‍্যাজিস্ট্রেট বুঝিয়ে দিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে । তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় চন্দনাইশের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জসীম উদ্দীন আহমেদ মাটি কাটা বন্ধে যে নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী আমাদের অভিযান অব্যাহত থাকবে।” উল্লেখ্য, এর আগে একই দিনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রাম ১৪ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জসীম উদ্দীন আহমেদ ইটভাটা মালিকদের চলতি বছরের জন্য মাটি কাটা বন্ধ রাখার নির্দেশনা দেন। কিন্তু মাঠপর্যায়ে সেই নির্দেশনার বাস্তবায়ন নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪
Tag :
জনপ্রিয় নিউজ

নিউমার্কেটে বটতলায় গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মৃত্যু, মাথাসহ শরীরে ৫টি গুলির চিহ্ন

চন্দনাইশে এমপি জসীমের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতভর মাটি কাটা হয়, অভিযানে জব্দ ২ ডাম্পার

সময়: ০৯:৩৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে ইটভাটায় মাটি কাটা বন্ধের নির্দেশনার পরও উপজেলার বিভিন্ন স্থানে অবাধে মাটি কাটার অভিযোগ উঠেছে। বিশেষ করে সাতবাড়ীয়া ও দক্ষিণ হারলাসহ একাধিক এলাকায় রাতের আঁধারে মাটি কাটা ও পরিবহন চলতে দেখা গেছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে সরেজমিনে সাতবাড়ীয়া ব্রিক ফিল্ড (এসবিএম)-এ গিয়ে দেখা যায়, মূল ফটক বন্ধ রাখা হলেও কৌশলে পেছনের রাস্তা দিয়ে মাটিভর্তি ডাম্পার প্রবেশ করছে। স্থানীয়দের অভিযোগ, নির্দেশনা উপেক্ষা করে একটি সিন্ডিকেট বেপরোয়া ভাবে মাটি কাটা ও বেচাকেনা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে এসবিএম’র নৈশপ্রহরী জানান, “আমরা মাটি নিচ্ছি না। মাটি কাটার সিন্ডিকেট জোর করে আমাদের ফিল্ডে মাটি ফেলে যাচ্ছে। অন্যদিকে, এসবিএম’র মালিক আসহাব মিয়ার ছেলে মোবাইল ফোনে বলেন, “আজ থেকে মাটি কাটা সম্পূর্ণ বন্ধ। আমাদের ফিল্ডে কোনো মাটি নেওয়া হচ্ছে না।” তবে পরবর্তীতে নৈশপ্রহরীর বক্তব্যে ভিন্ন চিত্র উঠে আসে, যেখানে বলা হয় সিন্ডিকেটের মাধ্যমে জোরপূর্বক মাটি ফেলা হচ্ছে।এই ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সাংবাদিকরা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি।
তবে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা তৎপরতা দেখিয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইলিয়াছ খান জানান, রাতে অভিযান চালিয়ে ২টি ডাম্পার গাড়ী জব্দ করে থানায় আনা হয়েছে। জব্দকৃত গাড়ি দুটি নির্বাহী ম‍্যাজিস্ট্রেট বুঝিয়ে দিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে । তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় চন্দনাইশের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জসীম উদ্দীন আহমেদ মাটি কাটা বন্ধে যে নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী আমাদের অভিযান অব্যাহত থাকবে।” উল্লেখ্য, এর আগে একই দিনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রাম ১৪ সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জসীম উদ্দীন আহমেদ ইটভাটা মালিকদের চলতি বছরের জন্য মাটি কাটা বন্ধ রাখার নির্দেশনা দেন। কিন্তু মাঠপর্যায়ে সেই নির্দেশনার বাস্তবায়ন নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ  জাদুকাটায় নৌপথে ভয়াবহ চাঁদাবাজি