Dhaka ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার রাণীশংকৈলে ৯ বছর ধরে বন্ধ সিজার সেবা: গাইনি চিকিৎসকের অভাবে ঝুঁকিতে প্রসূতি সেবা চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন কক্সবাজারের ইসমাইল তেল মজুতকারীরাই সন্ত্রাসী : হুইপ আখতারুজ্জামান মিয়া আজিজনগর ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাদুকাটায় নৌপথে ভয়াবহ চাঁদাবাজি কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দোয়ারাবাজারে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসী’র মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪

  • Reporter Name
  • সময়: ১১:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৫ Time View

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল :
নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা চারজন গ্রেফতার। ‘ইলিশের বাড়ি, চাঁদপুর’ অনলাইনে এমন আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের স্বল্প মূল্যে ইলিশ মাছ দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের চারজনকে গ্রেফতার করেছে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার ব্যক্তিরা হলেন, নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের জাকির শেখের ছেলে আকাশ শেখ (২০), সারফারাজ মোল্যার ছেলে ফারুক মোল্যা ওরফে অনিক (২২), একই উপজেলার পাইকাড়া গ্রামের মৃত রেজাউল শেখের ছেলে লিমন শেখ (২১) এবং একই গ্রামের পলাশ মোল্যার ছেলে লিমন মোল্যা (২২)।

‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’, অনলাইন পণ্য বিক্রয় নামক অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যম ও স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ দেবে বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিত একটি চক্র, এমন চক্রের ক্ষপ্পরে প্রতারিত হয়ে এক ভুক্তভোগী নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে অভিযোগ দায়ের করেন।

পুলিশ সুপারের নির্দেশে অনলাইন প্রতারক গ্রেফতারে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তথ্য প্রযুক্তির সহায়তায়, নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি দল অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলা থেকে অনলাইন প্রতারক চক্রের চারজন সদস্যদের গ্রেফতার করে। অভিযানে আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন ও ১৩টি অন্যের নামে নিবন্ধিত সিম ও ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।

গ্রেফতার আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে ক্রেতাদের উদ্দেশে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে প্রতারণা করাই ছিল তাদের কাজ। তারা ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’, অনলাইন পণ্য বিক্রয়’ নামক পেইজ খুলে স্বল্প মূল্যে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দিয়ে অনেকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। গ্রেফতার আসামিদের নামে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

আরও পড়ুনঃ  জাদুকাটায় নৌপথে ভয়াবহ চাঁদাবাজি
Tag :
জনপ্রিয় নিউজ

বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম

নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪

সময়: ১১:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল :
নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা চারজন গ্রেফতার। ‘ইলিশের বাড়ি, চাঁদপুর’ অনলাইনে এমন আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের স্বল্প মূল্যে ইলিশ মাছ দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের চারজনকে গ্রেফতার করেছে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার ব্যক্তিরা হলেন, নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের জাকির শেখের ছেলে আকাশ শেখ (২০), সারফারাজ মোল্যার ছেলে ফারুক মোল্যা ওরফে অনিক (২২), একই উপজেলার পাইকাড়া গ্রামের মৃত রেজাউল শেখের ছেলে লিমন শেখ (২১) এবং একই গ্রামের পলাশ মোল্যার ছেলে লিমন মোল্যা (২২)।

‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’, অনলাইন পণ্য বিক্রয় নামক অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যম ও স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ দেবে বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিত একটি চক্র, এমন চক্রের ক্ষপ্পরে প্রতারিত হয়ে এক ভুক্তভোগী নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে অভিযোগ দায়ের করেন।

পুলিশ সুপারের নির্দেশে অনলাইন প্রতারক গ্রেফতারে মাঠে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তথ্য প্রযুক্তির সহায়তায়, নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি দল অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলা থেকে অনলাইন প্রতারক চক্রের চারজন সদস্যদের গ্রেফতার করে। অভিযানে আসামিদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন ও ১৩টি অন্যের নামে নিবন্ধিত সিম ও ৩টি ব্যাংক কার্ড জব্দ করা হয়।

গ্রেফতার আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, অনলাইনে বিভিন্ন নামে পেজ খুলে ক্রেতাদের উদ্দেশে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে টাকা হাতিয়ে প্রতারণা করাই ছিল তাদের কাজ। তারা ‘ইলিশের বাড়ি চাঁদপুর’, ‘ফিশ ভ্যালি’, ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’, অনলাইন পণ্য বিক্রয়’ নামক পেইজ খুলে স্বল্প মূল্যে ইলিশ মাছ বিক্রির বিজ্ঞাপন দিয়ে অনেকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছে। গ্রেফতার আসামিদের নামে মামলা দায়ের করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

আরও পড়ুনঃ  কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি'র দুই গ্রুপের ১০ জন আহত