Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত মহিষখলায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও অভিযোগ কেন্দ্র ঘেরাও ভাঙ্গুড়ায় শ্রমিক কল্যাণের ট্রেড ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত ভালুকায় ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, চরম দুর্ভোগে গ্রাহকরা কাউখালীতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে উপজেলা পর্যায়ে অ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত কাউখালীতে ৯৫ পিস ইয়াবাসহ চারজন আটক, আদালতে প্রেরণ তাহিরপুরে হযরত শাহ আরেফিন আস্থানা কমিটির সদস্য সচিবকে নিয়ে মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক আলম সাব্বির হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা শীলখালী চেকপোস্টে পিকআপে ৪৬ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, রংপুর নেওয়ার পথেই বৃদ্ধার মৃত্যু

  • Reporter Name
  • সময়: ০৭:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১৬ Time View

মোঃ রাহিজুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা-এর সোনাহাট-ভূরুঙ্গামারী সড়কের ফেডারেশন সংলগ্ন এলাকায় অটোরিকশার ধাক্কায় তছিরন বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত তছিরন বেগমের স্বামী আমিনুর মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তিনি দুই সন্তানের জননী ছিলেন। পাইকেরছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গছিডাঙ্গা এলাকায় অন্যের জমিতে বসবাস করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, তছিরন বেগম অত্যন্ত পরিশ্রমী ও সংগ্রামী নারী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি মানবিক সংকটে পড়েছে। স্থানীয়রা নিহতের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা-এর ওসি আজিম উদ্দিন বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় শিশুর মর্মান্তিক মৃত্যু
Tag :
জনপ্রিয় নিউজ

বিশ্বম্ভরপুর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক বিজিৎ মৈত্র নির্বাচিত

ভূরুঙ্গামারীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, রংপুর নেওয়ার পথেই বৃদ্ধার মৃত্যু

সময়: ০৭:৪৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মোঃ রাহিজুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা-এর সোনাহাট-ভূরুঙ্গামারী সড়কের ফেডারেশন সংলগ্ন এলাকায় অটোরিকশার ধাক্কায় তছিরন বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।

নিহত তছিরন বেগমের স্বামী আমিনুর মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তিনি দুই সন্তানের জননী ছিলেন। পাইকেরছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গছিডাঙ্গা এলাকায় অন্যের জমিতে বসবাস করতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, তছিরন বেগম অত্যন্ত পরিশ্রমী ও সংগ্রামী নারী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি মানবিক সংকটে পড়েছে। স্থানীয়রা নিহতের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা-এর ওসি আজিম উদ্দিন বলেন, “ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি