Dhaka ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে বুড়িচংয়ে বিএনপির মতবিনিময় সভা বুড়িচংয়ে ট্রেন্ডারবিহীন স্কুলের গাছ বিক্রয় ইলেক্ট্রিক করাত দিয়ে গাছ কাটতে গিয়ে করাতের আঘাতে এক শ্রমিক নিহত ঘুষ না দেওয়ায় জেলের গরু ‘গায়েব’, অন্যের গোয়ালে উদ্ধার—তথ্য চেয়েও পাননি ভুক্তভোগী ​রূপপুরে শেখ হাসিনার জয়গাথা: বিরোধিতার ছাই উড়িয়ে পরমাণু বিপ্লব তেঁতুলিয়ায় জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রামপালে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নির্দেশে আরও একটি খালের বাঁধ অপসারণ তেঁতুলিয়ায় ইয়াবা মাদকসহ ফজর আলী গ্রেফতার নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির অভয়নগরে স্বপ্ন সেবা মানবিক ফাউন্ডেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত নরসিংদী খুনের শহর নেশাখোর ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার দুই
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু: স্ত্রীসহ গ্রেফতার ২

  • Reporter Name
  • সময়: ০৮:১৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১৩২ Time View

মোঃ রাহিজুল ইসলাম, ভূ রুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী ও স্ত্রীর বড় ভাইকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।শুক্রবার (১ মে) সকালে গ্রেফতারকৃত দুই আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।

পুলিশ জানায়, নিহত আক্তারুজ্জামান রুবেল (২৫) উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দুনিয়া গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের ছেলে। প্রায় পাঁচ বছর আগে জেসমিন খাতুন (২৩)-এর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল।

গত ১৭ এপ্রিল পারিবারিক বিরোধের জেরে জেসমিন খাতুন বাবার বাড়িতে চলে যান। পরে স্ত্রীকে আনতে গেলে পূর্বপরিকল্পিতভাবে জেসমিন, তার ভাই মিজানুর রহমান (৩৮) এবং আরও কয়েকজন মিলে রুবেলের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ এপ্রিল রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৫ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে র‍্যাব-১৩ (রংপুর) ও র‍্যাব-১ (উত্তরা)-এর যৌথ অভিযানে ২৯ এপ্রিল গাজীপুরের বাসন থানার কলম্বিয়া রোড এলাকা থেকে প্রধান আসামি মিজানুর রহমান ও জেসমিন খাতুনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর শুক্রবার সকালে তাদের ভূরুঙ্গামারী থানায় আনা হয় এবং পরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  মদনের মাদ্রাসা শিক্ষক এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে বুড়িচংয়ে বিএনপির মতবিনিময় সভা

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু: স্ত্রীসহ গ্রেফতার ২

সময়: ০৮:১৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

মোঃ রাহিজুল ইসলাম, ভূ রুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী ও স্ত্রীর বড় ভাইকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।শুক্রবার (১ মে) সকালে গ্রেফতারকৃত দুই আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।

পুলিশ জানায়, নিহত আক্তারুজ্জামান রুবেল (২৫) উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দুনিয়া গ্রামের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের ছেলে। প্রায় পাঁচ বছর আগে জেসমিন খাতুন (২৩)-এর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে দাম্পত্য কলহ চলছিল।

গত ১৭ এপ্রিল পারিবারিক বিরোধের জেরে জেসমিন খাতুন বাবার বাড়িতে চলে যান। পরে স্ত্রীকে আনতে গেলে পূর্বপরিকল্পিতভাবে জেসমিন, তার ভাই মিজানুর রহমান (৩৮) এবং আরও কয়েকজন মিলে রুবেলের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে মারধর করে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ এপ্রিল রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৫ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে র‍্যাব-১৩ (রংপুর) ও র‍্যাব-১ (উত্তরা)-এর যৌথ অভিযানে ২৯ এপ্রিল গাজীপুরের বাসন থানার কলম্বিয়া রোড এলাকা থেকে প্রধান আসামি মিজানুর রহমান ও জেসমিন খাতুনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর শুক্রবার সকালে তাদের ভূরুঙ্গামারী থানায় আনা হয় এবং পরে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  দলিল লেখকদের ক্ষোভে উত্তাল মনিরামপুর সাব-রেজিস্ট্রি অফিস