Dhaka ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বালিয়াডাঙ্গীতে বেপুরুড়া গতিতে মোটরবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে আহত মুন্না ও মিলন পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে খুলনায় ৯ ঘণ্টায় ৬ স্থানে গুলি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত কুড়িগ্রামে নতুন কুঁড়ি জুনিয়র স্কুলে বইপড়া উৎসাহে ভ্রাম্যমাণ লাইব্রেরির পাঠক আড্ডা ও পুরস্কার বিতরণ দিনাজপুর বীরগঞ্জে সরকারি কলেজে নবীনদের বরণ, মাদকমুক্ত সমাজ ও সুশিক্ষিত প্রজন্ম গড়ার আহ্বান এমপির নরসিংদীর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের কে সংবর্ধনা প্রদান বক্তব্য রাখেন মোছাঃ ফারজানা ইয়াসমিন রাণীশংকৈলে নাশকতার মামলায় নতুন মোড়: তিনজন গ্রেপ্তারের পর মামলা প্রত্যাহারের আবেদন বাদীর ওসির বিরুদ্ধে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে মামলা করার অভিযোগ, অস্বীকার পুলিশের শ্যামনগরে এলাকা ভিত্তিক প্রাসঙ্গিক ব্যবসায়িক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

  • Reporter Name
  • সময়: ১১:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও পুরুষের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন এ্যাকশন’-এর আয়োজনে এবং দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় বুড়িগোয়ালিনী জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে জলবায়ু অভিযোজন কৃষি চর্চা বাড়ানোর লক্ষ্যে উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে প্রত্যেককে ১০ ধরনের লবণ সহনশীল সবজির বীজ (লাল শাক ১০ গ্রাম, পালং শাক ১০ গ্রাম, শিম ৫ গ্রাম, মুলা ৪ গ্রাম, ঢেঁড়স ৫ গ্রাম, লাউ ৫ গ্রাম, কলমি শাক ১০ গ্রাম, মরিচ ২ গ্রাম, বরবটি ৫ গ্রাম ও করলা ৫ গ্রাম), ৪০ কেজি জৈব সার, জিও ব্যাগ এবং ১টি করে পানির পাত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাফ হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সিআরসি প্রকল্পের মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, লাল তীর বীজ কোম্পানির টেরিটোরি ম্যানেজার মোস্তাফিজুর রহমান, এসিআই জৈব সার বিভাগের টেরিটোরি ম্যানেজার মো. জাকির হোসেন এবং কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান জিএম মাছুদুল আলম বলেন, “ফেইথ ইন এ্যাকশন প্রশিক্ষণের মাধ্যমে যে কৃষি উপকরণ বিতরণ করছে, তা বাড়িতে নিয়ে সঠিকভাবে কাজে লাগাতে হবে। গাবুরাতে এর আগে কোনো সংস্থা একসঙ্গে এত বিপুল পরিমাণ কৃষি উপকরণ দেয়নি। এজন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”
উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাফ হোসেন বলেন, “গাবুরায় অন্যান্য এলাকার তুলনায় লবণাক্ততা বেশি হওয়ায় এখানে অভিযোজন কৃষি চর্চা বাড়ানো জরুরি। ফেইথ ইন এ্যাকশনের এই প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং অভিযোজন কৃষি প্রসারে বড় ভূমিকা রাখবে।”
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বলেন, “গাবুরায় কৃষি উৎপাদন বাড়াতে নতুন কলাকৌশল অবলম্বন করতে হবে। মাটির লবণাক্ততা কমাতে জৈব সার ও লবণ সহনশীল বীজের বিকল্প নেই। সংস্থাটি এভাবে পাশে থাকলে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার মান আরও উন্নত হবে।”

আরও পড়ুনঃ  হরিণাকুণ্ডু থানার নতুন ওসি হিসেবে যোগদান করলেন ইন্সপেক্টর মোঃ জুয়েল ইসলাম
Tag :
জনপ্রিয় নিউজ

বালিয়াডাঙ্গীতে বেপুরুড়া গতিতে মোটরবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে আহত মুন্না ও মিলন

শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

সময়: ১১:২৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও পুরুষের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফেইথ ইন এ্যাকশন’-এর আয়োজনে এবং দাতা সংস্থা ‘ওয়ার্ল্ড রিনিউ’-এর আর্থিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় বুড়িগোয়ালিনী জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে জলবায়ু অভিযোজন কৃষি চর্চা বাড়ানোর লক্ষ্যে উপকারভোগীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়। বিতরণকৃত উপকরণের মধ্যে প্রত্যেককে ১০ ধরনের লবণ সহনশীল সবজির বীজ (লাল শাক ১০ গ্রাম, পালং শাক ১০ গ্রাম, শিম ৫ গ্রাম, মুলা ৪ গ্রাম, ঢেঁড়স ৫ গ্রাম, লাউ ৫ গ্রাম, কলমি শাক ১০ গ্রাম, মরিচ ২ গ্রাম, বরবটি ৫ গ্রাম ও করলা ৫ গ্রাম), ৪০ কেজি জৈব সার, জিও ব্যাগ এবং ১টি করে পানির পাত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাফ হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, সিআরসি প্রকল্পের মিল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস, প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জেন্ডার অফিসার নওমী বিশ্বাস, লাল তীর বীজ কোম্পানির টেরিটোরি ম্যানেজার মোস্তাফিজুর রহমান, এসিআই জৈব সার বিভাগের টেরিটোরি ম্যানেজার মো. জাকির হোসেন এবং কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান জিএম মাছুদুল আলম বলেন, “ফেইথ ইন এ্যাকশন প্রশিক্ষণের মাধ্যমে যে কৃষি উপকরণ বিতরণ করছে, তা বাড়িতে নিয়ে সঠিকভাবে কাজে লাগাতে হবে। গাবুরাতে এর আগে কোনো সংস্থা একসঙ্গে এত বিপুল পরিমাণ কৃষি উপকরণ দেয়নি। এজন্য আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”
উপসহকারী কৃষি কর্মকর্তা আফতাফ হোসেন বলেন, “গাবুরায় অন্যান্য এলাকার তুলনায় লবণাক্ততা বেশি হওয়ায় এখানে অভিযোজন কৃষি চর্চা বাড়ানো জরুরি। ফেইথ ইন এ্যাকশনের এই প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং অভিযোজন কৃষি প্রসারে বড় ভূমিকা রাখবে।”
উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম বলেন, “গাবুরায় কৃষি উৎপাদন বাড়াতে নতুন কলাকৌশল অবলম্বন করতে হবে। মাটির লবণাক্ততা কমাতে জৈব সার ও লবণ সহনশীল বীজের বিকল্প নেই। সংস্থাটি এভাবে পাশে থাকলে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার মান আরও উন্নত হবে।”

আরও পড়ুনঃ  সৌদি আরবে গিয়ে সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রমজান মিয়া