
সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় কামরাঙ্গীরচর ব্যাটারি ঘাটের পরিচিত ও জনপ্রিয় সামাজিক সংগঠন “অপরাজয়ের সংগঠন”-কে ইসলামী কালচারাল সোসাইটির পক্ষ থেকে রাজধানীর একটি হোটেলে ইসলামিক সেবক সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের পক্ষে সহ-সভাপতি মোহাম্মদ কুরবান আলী এ সম্মাননা গ্রহণ করেন।
মূল অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় পরবর্তীতে শরিফাতুন্নিছা মহিলা মাদ্রাসার ইসলাহী মাহফিলে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগে তার আন্তরিক অংশগ্রহণ প্রশংসার দাবিদার।
বেশ কিছুদিন যাবত সংগঠনটি স্থগিত হয়েছিল, সম্প্রতি নতুন কমিটি গঠন করার মাধ্যমে আবার পুনরায় তাদের কার্যক্রম চালু করেছে। ভবিষ্যৎ কার্যক্রমের আরো বেগবান হবে বলে কমিটির সদস্যরা জানান।
উল্লেখ্য, মোহাম্মদ কুরবান আলী ব্যাটারি ঘাট মোড়, কামরাঙ্গীরচর, ঢাকার বাসিন্দা এবং সামাজিক সংগঠন “অপরাজয়ের সংগঠন”-এর সহ-সভাপতি হিসেবে প্রশংসনীয় দায়িত্ব পালন করছেন।
Reporter Name 






















