Dhaka ০২:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পালিত হলো রেড রোডে- বিশ্ব যোগা দিবস নবীগঞ্জের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারী তালিকা থেকে বাদ পড়লেন! ইউএনও বরাবরে লিখিত অভিযোগ৷ বসুন্দিয়ায় শিল্প বর্জ্যের বিষে জনজীবন অতিষ্ঠ; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের ভয়ভীতি বৃষ্টি ও উজানের ঢলে দুর্ভোগ বাড়ছে তাহিরপুরে কালীগঞ্জের আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণ পাহাড় ও বন রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করবে গ্রীন রোড শো: থানজামা লুসাই মণিরামপুরে জাপার বড় ধাক্কা,সভাপতি এম এ হালিমের জাতীয় পার্টি থেকে পদত্যাগ আদমদীঘিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে নিহত তিন শিক্ষার্থী
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সরকারবিরোধী পোস্টে ‘জুলাই যোদ্ধা’ সাকিবের সর্বনাশ! রাতের আঁধারে বগুড়া থেকে তুলে নিল যৌথ বাহিনী

মোস্তফা আল মাসুদ, বগুড়া :  অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ফেসবুকে পোস্ট—আর তাতেই যেন সর্বনাশ ডেকে আনলেন বগুড়ার ‘জুলাই যোদ্ধা’ সাকিব খান। সোমবার (২১ অক্টোবর) ভোররাতে শহরের নারুলী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতার হওয়া সাকিব বগুড়া সদর উপজেলার নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে।শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে, এবং সেই মামলার ভিত্তিতেই সাকিব খানকে গ্রেফতার করা হয়েছে।”

সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও ‘জুলাই আন্দোলনের কর্মী’ হিসেবে পরিচিত সাকিব খান কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী একটি পোস্ট দেন। পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নজরদারিতে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি গাড়ি নিয়ে একদল সশস্ত্র সদস্য তার বাসা ঘেরাও করে অভিযান চালায়। পরে তাকে তুলে নিয়ে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক এক ‘জুলাই যোদ্ধা’ বলেন, “এটা রাজনৈতিক প্রতিহিংসার ফল। পুলিশ এখনো স্পষ্ট করে কিছু বলছে না—কোন মামলায় বা কেন তাকে গ্রেফতার করা হলো তা জানায়নি। নিশ্চয়ই পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে সাকিবকে।”

ওসি খালিদ মুনসুর বলেন, “সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। পরবর্তীতে জানানো হবে।”বগুড়ার রাজনৈতিক মহলে সাকিব খানের গ্রেফতার নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ‘বক্তব্যের স্বাধীনতার উপর হস্তক্ষেপ’, কেউবা বলছেন ‘রাষ্ট্রবিরোধী প্রচারণার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা’।

আরও পড়ুনঃ  শাহজালাল দরগা শরিফ এবং বর্তমান সমস‍্যা
Tag :
জনপ্রিয় নিউজ

নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

সরকারবিরোধী পোস্টে ‘জুলাই যোদ্ধা’ সাকিবের সর্বনাশ! রাতের আঁধারে বগুড়া থেকে তুলে নিল যৌথ বাহিনী

সময়: ০৮:৫৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

মোস্তফা আল মাসুদ, বগুড়া :  অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে ফেসবুকে পোস্ট—আর তাতেই যেন সর্বনাশ ডেকে আনলেন বগুড়ার ‘জুলাই যোদ্ধা’ সাকিব খান। সোমবার (২১ অক্টোবর) ভোররাতে শহরের নারুলী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতার হওয়া সাকিব বগুড়া সদর উপজেলার নারুলী এলাকার ফরহাদ খানের ছেলে।শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে, এবং সেই মামলার ভিত্তিতেই সাকিব খানকে গ্রেফতার করা হয়েছে।”

সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব ও ‘জুলাই আন্দোলনের কর্মী’ হিসেবে পরিচিত সাকিব খান কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী একটি পোস্ট দেন। পোস্টটি ভাইরাল হওয়ার পর থেকেই তাকে নজরদারিতে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়রা জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি গাড়ি নিয়ে একদল সশস্ত্র সদস্য তার বাসা ঘেরাও করে অভিযান চালায়। পরে তাকে তুলে নিয়ে যায়।নাম প্রকাশে অনিচ্ছুক এক ‘জুলাই যোদ্ধা’ বলেন, “এটা রাজনৈতিক প্রতিহিংসার ফল। পুলিশ এখনো স্পষ্ট করে কিছু বলছে না—কোন মামলায় বা কেন তাকে গ্রেফতার করা হলো তা জানায়নি। নিশ্চয়ই পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে সাকিবকে।”

ওসি খালিদ মুনসুর বলেন, “সাইবার নিরাপত্তা আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। পরবর্তীতে জানানো হবে।”বগুড়ার রাজনৈতিক মহলে সাকিব খানের গ্রেফতার নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন ‘বক্তব্যের স্বাধীনতার উপর হস্তক্ষেপ’, কেউবা বলছেন ‘রাষ্ট্রবিরোধী প্রচারণার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা’।

আরও পড়ুনঃ  রাজশাহীতে যুবক গুলিবিদ্ধ