Dhaka ০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম অনিয়ম ও ভূল তথ্য ছড়ানোর অভিযোগে মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের ৩ জন প্রত্যাহার রাণীশংকৈলে ৯ বছর ধরে বন্ধ সিজার সেবা: গাইনি চিকিৎসকের অভাবে ঝুঁকিতে প্রসূতি সেবা চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন কক্সবাজারের ইসমাইল তেল মজুতকারীরাই সন্ত্রাসী : হুইপ আখতারুজ্জামান মিয়া আজিজনগর ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত সঙ্গীত কলেজে শিক্ষক বিতর্ক, শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন জাদুকাটায় নৌপথে ভয়াবহ চাঁদাবাজি কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দোয়ারাবাজারে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে এলাকাবাসী’র মানববন্ধন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সাপাহারে বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রায় এমপি মোস্তাফিজুর রহমান

  • Reporter Name
  • সময়: ০৬:২৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৬৫ Time View

জাহাঙ্গীর আলম মানিক সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

সাপাহার উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা প্রাঙ্গন। সকাল থেকেই নানা বয়সী মানুষ রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৪৬- ১ আসনের সংসদ সদস্য জনাব মো: মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎসব। এ উৎসব আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায় এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গান, নৃত্য ও আবৃত্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ, সম্প্রীতি ও বাঙালিয়ানার ছোঁয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম (বেনু) চৌধুরী, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান (লাবু)চৌধুরী, সাবেক বিএনপির সভাপতি আব্দুল নূর সহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উৎসবমুখর এ আয়োজন সাপাহার উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে নতুন বছরের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ  ২৫ এপ্রিল শুরু চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা
Tag :
জনপ্রিয় নিউজ

বহু সংগ্রাম পেরিয়ে আলোর পথে—ডাঃ আলপনা মোসাদ্দেক এক অনন্য প্রেরণার নাম

সাপাহারে বর্ষবরণ বৈশাখী শোভাযাত্রায় এমপি মোস্তাফিজুর রহমান

সময়: ০৬:২৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

জাহাঙ্গীর আলম মানিক সাপাহার (নওগাঁ) প্রতিনিধি :

সাপাহার উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা প্রাঙ্গন। সকাল থেকেই নানা বয়সী মানুষ রঙিন পোশাক ও বৈশাখী সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ৪৬- ১ আসনের সংসদ সদস্য জনাব মো: মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎসব। এ উৎসব আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায় এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গান, নৃত্য ও আবৃত্তিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পুরো আয়োজনজুড়ে ছিল আনন্দ, সম্প্রীতি ও বাঙালিয়ানার ছোঁয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম (বেনু) চৌধুরী, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান (লাবু)চৌধুরী, সাবেক বিএনপির সভাপতি আব্দুল নূর সহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। উৎসবমুখর এ আয়োজন সাপাহার উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে নতুন বছরের আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

আরও পড়ুনঃ  রাউজান নোয়াপাড়ায় জ্বালা কুমারী মাতৃমন্দিরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত