Dhaka ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন: লায়ন গনি মিয়া বাবুল ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক জন্ম ও মৃত্যু নিবন্ধনে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও আবুজর ইজাজুল হক, প্রথম গলাচিপা উপজেলা পাবনায় নিখোঁজের দুইদিন পর আম বাগানে মিলল লেবু বিক্রেতার ঝুলন্ত মরদেহ কচুয়ায় ইয়াবা সহ চিহ্নত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং লিডার মেহেদী হাসান গ্রেফতার কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংকিপ্ত ইতিহাস! রাজশাহীতে বেপরোয়া অটোরিকশার ভাড়া
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সিরাজদিখানে ইলিয়াছ মোল্লা হত্যা মামলায় মা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ০২:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ১৩ Time View

শহিদ শেখ পাখি, সিরাজদিখান মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের ইলিয়াছ মোল্লা হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রওশন আরা মেম্বার (৫৫) এবং তার ছেলে বিপ্লব (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ইলিয়াছ মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০ জুন রাতে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ অভিযানে নামে। ২১ জুন তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি রওশন আরা মেম্বারকে গ্রেপ্তার করা হয়। এরপর তার গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি বিপ্লবকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যা মামলায় একাধিক আসামি রয়েছে। এর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামিরা এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে সিরাজদিখান থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। শহিদ শেখ পাখি সিরাজদিখান মুন্সীগঞ্জ

আরও পড়ুনঃ  ত্রিশালে শিশু ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার
Tag :
জনপ্রিয় নিউজ

কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন: লায়ন গনি মিয়া বাবুল

সিরাজদিখানে ইলিয়াছ মোল্লা হত্যা মামলায় মা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার

সময়: ০২:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

শহিদ শেখ পাখি, সিরাজদিখান মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়নের কোলা গ্রামের ইলিয়াছ মোল্লা হত্যা মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কোলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য রওশন আরা মেম্বার (৫৫) এবং তার ছেলে বিপ্লব (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ জুন সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ইলিয়াছ মোল্লার ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২০ জুন রাতে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ অভিযানে নামে। ২১ জুন তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি রওশন আরা মেম্বারকে গ্রেপ্তার করা হয়। এরপর তার গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি বিপ্লবকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, হত্যা মামলায় একাধিক আসামি রয়েছে। এর মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হলেও অন্য আসামিরা এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে সিরাজদিখান থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। শহিদ শেখ পাখি সিরাজদিখান মুন্সীগঞ্জ

আরও পড়ুনঃ  পাবনায় নিখোঁজের দুইদিন পর আম বাগানে মিলল লেবু বিক্রেতার ঝুলন্ত মরদেহ