Dhaka ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী ইমন ঢাকায় গ্রেপ্তার ব্রেক্সিটের পর এক দশকে ৬ প্রধানমন্ত্রী; পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি কেউই ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত টেকনাফ পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন আটক, বিপুল মাদক জব্দ কাঁঠালভিত্তিক শিল্প গড়ে তুলতে কার্যকর উদ্যোগ প্রয়োজন: লায়ন গনি মিয়া বাবুল ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ছেলের পরীক্ষায় নাম্বার কম দেওয়ায় শিক্ষিকাকে নির্যাতন কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক জন্ম ও মৃত্যু নিবন্ধনে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও আবুজর ইজাজুল হক, প্রথম গলাচিপা উপজেলা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

  • Reporter Name
  • সময়: ০৬:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ১২ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি কারেন্ট জালসহ ৬ জন চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২২ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি বিশেষ দল সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশনা অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।
পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হন। তল্লাশি চালিয়ে বোট থেকে মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩২ কোটি ২৫ লাখ টাকা।
এ ঘটনায় বোটে থাকা ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল, চোরাচালানে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ইয়াবাসহ আটক যুবকের স্বজনদের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগ
Tag :
জনপ্রিয় নিউজ

শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী ইমন ঢাকায় গ্রেপ্তার

সেন্টমার্টিনের পশ্চিমে ৩২ কোটি টাকার অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

সময়: ০৬:৩৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি কারেন্ট জালসহ ৬ জন চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (২২ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি বিশেষ দল সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি নির্দেশনা অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে।
পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হন। তল্লাশি চালিয়ে বোট থেকে মায়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩২ কোটি ২৫ লাখ টাকা।
এ ঘটনায় বোটে থাকা ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল, চোরাচালানে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পাবনায় নিখোঁজের দুইদিন পর আম বাগানে মিলল লেবু বিক্রেতার ঝুলন্ত মরদেহ