
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী মহানগরীতে অটোরিকশার ভাড়া বৃদ্ধি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি অর্থ আদায় করা হচ্ছে, যা জনজীবনে বাড়তি চাপ সৃষ্টি করছে।
বিশেষ করে শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে বেশি ভাড়া দিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেছেন। সীমিত হাতখরচের কারণে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে পড়ছেন।
সাধারণ যাত্রীরাও বলছেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি পরিবহন ব্যয় বৃদ্ধি তাদের দৈনন্দিন জীবনকে আরও কঠিন করে তুলছে। এ অবস্থায় নির্ধারিত ভাড়া কার্যকর করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।
শিক্ষার্থীদের দাবি, তাদের জন্য বিশেষ ভাড়া বা হাফ-ভাড়া চালু করা হলে কিছুটা স্বস্তি মিলবে। একই সঙ্গে ভাড়া নির্ধারণের ক্ষেত্রে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
Reporter Name 




























