Dhaka ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

অবশেষে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন

  • Reporter Name
  • সময়: ১১:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১৩১ Time View

মোঃ সাইফুল ইসলাম,
বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও প্রতিনিধি

দীর্ঘ পাঁচ বছর পর ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুই প্রসূতির সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়। এতে উপজেলার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আশির দশকে ৩১ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটি চালু করা হয়। পরবর্তীতে এটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। ২০০০ সালে এখানে প্রসূতি সেবা চালু হলেও অ্যানেস্থেসিয়া ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে গত পাঁচ বছর ধরে সিজারিয়ান অপারেশন বন্ধ ছিল। তবে এ সময় স্বাভাবিক প্রসব কার্যক্রম চালু ছিল।

স্থানীয়দের অভিযোগ ছিল, সিজারিয়ান সেবা বন্ধ থাকায় জরুরি অবস্থায় গর্ভবতী নারীদের ঠাকুরগাঁও সদর হাসপাতাল কিংবা বেসরকারি ক্লিনিকে যেতে হতো। এতে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি রোগীদের নানা দুর্ভোগ পোহাতে হতো।

সম্প্রতি প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিশ্চিত হওয়ায় আবারও সিজারিয়ান অপারেশন চালু করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলার সচেতন মহল মনে করছেন, সরকারি হাসপাতালে পুনরায় সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় সাধারণ মানুষ বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলো এখন কম খরচে উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবে। পাশাপাশি প্রসূতি ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকিও অনেকাংশে কমে আসবে।

Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

অবশেষে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো সিজারিয়ান অপারেশন

সময়: ১১:৫০:৪১ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬