Dhaka ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিক উদ্বোধন দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু ক্রিকেটার নাঈম হাসানকে গুমের চেষ্টা, থানার পুলিশ কর্তৃক নির্যাতনের শিকার বুড়িতিস্তা নদীর রিজার্ভার প্রকল্প নিয়ে জনগণের সমস্যা সমাধানে মতবিনিময় সভা দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে সাচার মডেল স্কুল এর পক্ষ থেকে জসীম উদ্দিন মাস্টারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নবীগঞ্জে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত ​বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আন্দামান সাগরে ট্রলারডুবি: ভাসমান অবস্থায় ৯ জন উদ্ধার, নিখোঁজ শতাধিক যাত্রী

  • Reporter Name
  • সময়: ১১:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১৩৮ Time View

জামাল উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

সাগরপথে মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগরের কাছে ডুবে যাওয়ার ঘটনায় ভাসমান অবস্থায় রোহিঙ্গাসহ ৯ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি ও ৩ জন রোহিঙ্গা রয়েছে। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্যমতে, গত ৪ এপ্রিল কক্সবাজারের ইনানী, টেকনাফের নোয়াখালী ও রাজারছড়া এলাকা থেকে ছোট ছোট নৌকায় করে তাদের একটি বড় ট্রলারে তোলা হয়। প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আট দিনের মাথায় আন্দামান দ্বীপপুঞ্জের কাছে পৌঁছালে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

বেঁচে ফেরা যাত্রীরা জানান, ট্রলারটিতে নারী-শিশুসহ প্রায় ২৮০ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর তারা পানির বোতল ও তেলের ট্যাংকি ধরে দুই দিন সাগরে ভাসতে থাকেন। পরে একটি বাংলাদেশি জাহাজ তাদের উদ্ধার করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। তবে বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন তারা।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন,
“কাজের প্রলোভন দেখিয়ে আমাকে টেকনাফে নিয়ে যাওয়া হয়। পরে একটি পাহাড়ে আটকে রাখা হয়, যেখানে আরও ৫০-৬০ জন ছিল। গভীর রাতে আমাদের কার্গো বোটে তোলা হয়। সেখানে গিয়ে দেখি প্রায় আড়াই শতাধিক মানুষ গাদাগাদি করে বসে আছে।”
তিনি আরও জানান, “৮ দিন সাগরে চলার পর আন্দামান দ্বীপপুঞ্জের কাছে পৌঁছালে মাঝিদের সঙ্গে যাত্রীদের বিরোধ হয়। একপর্যায়ে সবাইকে জিম্মি করে বরফঘরে ঢুকিয়ে রাখা হয়। কিছুক্ষণ পরই ট্রলারটি ডুবে যায়। পরে আমরা কয়েকজন দুই দিন সাগরে ভাসতে থাকি, এরপর একটি বাংলাদেশি জাহাজ আমাদের উদ্ধার করে।”

টেকনাফের হোয়াইক্যং এলাকার ফেরত আসা সোহান উদ্দিনের বাবা শামসুর আলম বলেন, “এক বন্ধু আমার ছেলেকে বাড়ি থেকে নিয়ে গিয়ে দালালের কাছে বিক্রি করে দেয়। পরে জানতে পারি তাকে সাগরপথে মালয়েশিয়া পাঠানো হয়েছে। থানা থেকে খবর পেয়ে গিয়ে দেখি, সে অসুস্থ অবস্থায় আছে।”
অন্যদিকে কুতুপালং ক্যাম্পের মো. ইমরান বলেন, “ক্যাম্পের জীবন থেকে মুক্তি পেতে এই পথে যাই। কিন্তু ট্রলারডুবির পর দুই দিন সাগরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করেছি। এত মানুষ মারা গেছে ভাবতেই পারছি না।”

আরও পড়ুনঃ  দরিদ্র মাহমুদার স্বপ্ন চিকিৎসক হওয়া: আর্থিক সংকটে অনিশ্চিত মেডিকেল পড়াশোনা

এ ঘটনায় বাংলাদেশ কোস্ট গার্ড বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করেছে। মামলার তথ্যমতে, ‘তানজিনা সুলতানা’ নামের বোটে করে অবৈধভাবে মালয়েশিয়াগামী যাত্রীরা বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হন।টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ৯ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় ৯ জনকে উদ্ধার করা হয় এবং পরে কোস্ট গার্ডের টহল জাহাজে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন:
মো. ইমরান, রাহেলা বেগম, হৃদয়, সোহান উদ্দিন, মো. আকবর, রফিকুল ইসলাম, তোফায়েল, সায়াদ আলম ও মো. হামিদ।

Tag :
জনপ্রিয় নিউজ

নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা

আন্দামান সাগরে ট্রলারডুবি: ভাসমান অবস্থায় ৯ জন উদ্ধার, নিখোঁজ শতাধিক যাত্রী

সময়: ১১:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

জামাল উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

সাগরপথে মালয়েশিয়াগামী একটি যাত্রীবাহী ট্রলার আন্দামান সাগরের কাছে ডুবে যাওয়ার ঘটনায় ভাসমান অবস্থায় রোহিঙ্গাসহ ৯ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃতদের মধ্যে ৬ জন বাংলাদেশি ও ৩ জন রোহিঙ্গা রয়েছে। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের ভাষ্যমতে, গত ৪ এপ্রিল কক্সবাজারের ইনানী, টেকনাফের নোয়াখালী ও রাজারছড়া এলাকা থেকে ছোট ছোট নৌকায় করে তাদের একটি বড় ট্রলারে তোলা হয়। প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আট দিনের মাথায় আন্দামান দ্বীপপুঞ্জের কাছে পৌঁছালে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

বেঁচে ফেরা যাত্রীরা জানান, ট্রলারটিতে নারী-শিশুসহ প্রায় ২৮০ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর তারা পানির বোতল ও তেলের ট্যাংকি ধরে দুই দিন সাগরে ভাসতে থাকেন। পরে একটি বাংলাদেশি জাহাজ তাদের উদ্ধার করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে। তবে বাকি যাত্রীদের ভাগ্যে কী ঘটেছে, তা নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছেন তারা।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন,
“কাজের প্রলোভন দেখিয়ে আমাকে টেকনাফে নিয়ে যাওয়া হয়। পরে একটি পাহাড়ে আটকে রাখা হয়, যেখানে আরও ৫০-৬০ জন ছিল। গভীর রাতে আমাদের কার্গো বোটে তোলা হয়। সেখানে গিয়ে দেখি প্রায় আড়াই শতাধিক মানুষ গাদাগাদি করে বসে আছে।”
তিনি আরও জানান, “৮ দিন সাগরে চলার পর আন্দামান দ্বীপপুঞ্জের কাছে পৌঁছালে মাঝিদের সঙ্গে যাত্রীদের বিরোধ হয়। একপর্যায়ে সবাইকে জিম্মি করে বরফঘরে ঢুকিয়ে রাখা হয়। কিছুক্ষণ পরই ট্রলারটি ডুবে যায়। পরে আমরা কয়েকজন দুই দিন সাগরে ভাসতে থাকি, এরপর একটি বাংলাদেশি জাহাজ আমাদের উদ্ধার করে।”

টেকনাফের হোয়াইক্যং এলাকার ফেরত আসা সোহান উদ্দিনের বাবা শামসুর আলম বলেন, “এক বন্ধু আমার ছেলেকে বাড়ি থেকে নিয়ে গিয়ে দালালের কাছে বিক্রি করে দেয়। পরে জানতে পারি তাকে সাগরপথে মালয়েশিয়া পাঠানো হয়েছে। থানা থেকে খবর পেয়ে গিয়ে দেখি, সে অসুস্থ অবস্থায় আছে।”
অন্যদিকে কুতুপালং ক্যাম্পের মো. ইমরান বলেন, “ক্যাম্পের জীবন থেকে মুক্তি পেতে এই পথে যাই। কিন্তু ট্রলারডুবির পর দুই দিন সাগরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করেছি। এত মানুষ মারা গেছে ভাবতেই পারছি না।”

আরও পড়ুনঃ  চমেক হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করা হবে: মেয়র ডা. শাহাদাত