Dhaka ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী হরমুজ সংকটে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে পিরোজপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৪ মাসের কারাদণ্ড বালিয়াকান্দি পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দোকানদারবিহীন ‘সততা স্টোর’ ডিবিপ্রধান হারুনকে পদ থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা গভীর রাতে পাসপোর্ট কর্মকর্তার বাসায় নারী, দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড় মেডিয়েশনে মামলা নিষ্পত্তির ক্ষমতা পেল সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

  • Reporter Name
  • সময়: ১১:৫৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ১৩ Time View

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্ম নেওয়া কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান।

জন্মদিন উপলক্ষে আজ বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ব্যক্তিগত জীবনে আরাফাত রহমান কোকো ছিলেন সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে বিভিন্ন সময়ে আলোচনায় এলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রেখেছেন। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন কোকো। ওই সময়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি ভূমিকা রাখেন। ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান এখনো স্মরণ করেন সংশ্লিষ্টরা।

আরাফাত রহমান কোকো ছিলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই। তার মৃত্যুর পর প্রতিবছর জন্মদিনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করে আসছেন।

আরও পড়ুনঃ  জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার
Tag :
জনপ্রিয় নিউজ

সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ

সময়: ১১:৫৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৯ সালের ১২ আগস্ট জন্ম নেওয়া কোকো ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান।

জন্মদিন উপলক্ষে আজ বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তার স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

ব্যক্তিগত জীবনে আরাফাত রহমান কোকো ছিলেন সাধারণ ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে বিভিন্ন সময়ে আলোচনায় এলেও তিনি বরাবরই প্রচারের আলো থেকে নিজেকে দূরে রেখেছেন। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন কোকো। ওই সময়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি ভূমিকা রাখেন। ক্রীড়া সংগঠক হিসেবে তার অবদান এখনো স্মরণ করেন সংশ্লিষ্টরা।

আরাফাত রহমান কোকো ছিলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই। তার মৃত্যুর পর প্রতিবছর জন্মদিনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করে আসছেন।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ