Dhaka ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জার্মানির একাদশে নয়্যার, নেই রুডিগার বিশ্বকাপে না থাকলেও পারিশ্রমিক পাবেন সোমালিয়ার রেফারি ওমর আরতান ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন: ক্রীড়া প্রতিমন্ত্রী দিনদুপুরে পথরোধ করে সাংবাদিকের গাড়ি, নগদ টাকা ও ক্যামেরা ছিনতাই কৃষি জমিতে অবৈধ পুকুর খননে বিক্ষোভে উত্তাল মনিরামপুর, তদন্তে সহকারী কমিশনার ভূমি উদ্বোধনের এক বছরেও চালু হয়নি বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভূমি অফিস টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২ কেজি গাঁজা উদ্ধার জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা ডুমুরিয়ার চুকনগর হাটে ঝাঁকি জালের ধুম, মৎস্য ঘের ও বর্ষার আমেজে জমজমাট বেচাকেনা দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ, ৯৯৯-এ কল করে সহায়তা নিলেন জমির মালিক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

উদ্বোধনের এক বছরেও চালু হয়নি বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভূমি অফিস

  • Reporter Name
  • সময়: ১০:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ৩ Time View

শফিকুল ইসলাম শফিক, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ও উত্তর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নিজ এলাকায় ভূমি অফিস। সেই দাবির প্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই মাসে মহিষখলা বাজারে বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন হয়। কিন্তু উদ্বোধনের এক বছর পেরিয়ে গেলেও অফিসটি থেকে এখনো শুরু হয়নি কোনো ধরনের সেবা কার্যক্রম।

ফলে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খাজনা আদায় ও রেকর্ড সংশোধনের মতো জরুরি কাজের জন্য স্থানীয়দের এখনো ছুটতে হচ্ছে মধ্যনগর ভূমি অফিসে। এতে একদিকে সময় ও অর্থ নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে ভোগান্তি।

স্থানীয় বাসিন্দারা জানান, অফিস ভবন নির্ধারণ, আসবাবপত্র সরবরাহ ও জনবল নিয়োগের কাজ আগেই সম্পন্ন হয়েছে। তবুও প্রাতিষ্ঠানিক কোড না পাওয়ায় অফিসটি কার্যত অচল হয়ে পড়ে আছে। বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ভোগ আরও তীব্র হয়েছে।

উত্তর বংশীকুণ্ডার বান্দ্রা গ্রামের বাসিন্দা মো. বাচ্চু মিয়া বলেন, “নতুন অফিস হবে শুনে আমরা ভেবেছিলাম ভোগান্তি শেষ হবে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও আগের মতোই মধ্যনগরে দৌড়াতে হচ্ছে। দ্রুত অফিসটি চালু করা হোক।”

বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বলেন, “উদ্বোধনের নামে শুধু আনুষ্ঠানিকতা হয়েছে, বাস্তবে মানুষের কোনো উপকার হয়নি। প্রাতিষ্ঠানিক কোডের অজুহাতে এভাবে সেবা বন্ধ রাখা যায় না। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে নামব।”

এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা [ভারপ্রাপ্ত] সঞ্জয় ঘোষ বলেন, “জনগণের দাবির ভিত্তিতে অফিসটি স্থাপন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোড অনুমোদনের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি, খুব শিগগিরই অফিসটি থেকে সেবা চালু হবে।”

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, “বিষয়টি আমাদের নজরে আছে। মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত কোড অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয়রা নিজ এলাকাতেই ভূমি সেবা পান।”

আরও পড়ুনঃ  চমেক হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করা হবে: মেয়র ডা. শাহাদাত
Tag :
জনপ্রিয় নিউজ

জার্মানির একাদশে নয়্যার, নেই রুডিগার

উদ্বোধনের এক বছরেও চালু হয়নি বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভূমি অফিস

সময়: ১০:৪৯:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

শফিকুল ইসলাম শফিক, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ও উত্তর ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল নিজ এলাকায় ভূমি অফিস। সেই দাবির প্রেক্ষিতে ২০২৫ সালের জুলাই মাসে মহিষখলা বাজারে বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন হয়। কিন্তু উদ্বোধনের এক বছর পেরিয়ে গেলেও অফিসটি থেকে এখনো শুরু হয়নি কোনো ধরনের সেবা কার্যক্রম।

ফলে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, খাজনা আদায় ও রেকর্ড সংশোধনের মতো জরুরি কাজের জন্য স্থানীয়দের এখনো ছুটতে হচ্ছে মধ্যনগর ভূমি অফিসে। এতে একদিকে সময় ও অর্থ নষ্ট হচ্ছে, অন্যদিকে বাড়ছে ভোগান্তি।

স্থানীয় বাসিন্দারা জানান, অফিস ভবন নির্ধারণ, আসবাবপত্র সরবরাহ ও জনবল নিয়োগের কাজ আগেই সম্পন্ন হয়েছে। তবুও প্রাতিষ্ঠানিক কোড না পাওয়ায় অফিসটি কার্যত অচল হয়ে পড়ে আছে। বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্ভোগ আরও তীব্র হয়েছে।

উত্তর বংশীকুণ্ডার বান্দ্রা গ্রামের বাসিন্দা মো. বাচ্চু মিয়া বলেন, “নতুন অফিস হবে শুনে আমরা ভেবেছিলাম ভোগান্তি শেষ হবে। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও আগের মতোই মধ্যনগরে দৌড়াতে হচ্ছে। দ্রুত অফিসটি চালু করা হোক।”

বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন বলেন, “উদ্বোধনের নামে শুধু আনুষ্ঠানিকতা হয়েছে, বাস্তবে মানুষের কোনো উপকার হয়নি। প্রাতিষ্ঠানিক কোডের অজুহাতে এভাবে সেবা বন্ধ রাখা যায় না। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে নামব।”

এ বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা [ভারপ্রাপ্ত] সঞ্জয় ঘোষ বলেন, “জনগণের দাবির ভিত্তিতে অফিসটি স্থাপন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোড অনুমোদনের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি, খুব শিগগিরই অফিসটি থেকে সেবা চালু হবে।”

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, “বিষয়টি আমাদের নজরে আছে। মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত কোড অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে, যাতে স্থানীয়রা নিজ এলাকাতেই ভূমি সেবা পান।”

আরও পড়ুনঃ  বেগম খালেদা জিয়ার ফুলগাজীর বাড়িতে আওয়ামী লীগের কাঙ্গলি ভোজ করার অর্থায়নে ঠিকাদার বাবুল ও বিপ্লব