Dhaka ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার নরসিংদীর শিবপুরে মাদক মামলায় একজনের দুই মাসের কারাদণ্ড, শব্দদূষণে জরিমানা ঝিকরগাছা থানার ভেতরে মারধর, অর্থ দাবি ও টাকা-মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ এএসআই আশরাফুলের বিরুদ্ধে চুয়েটে শাটডাউন প্রত্যাহার, ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা ত্রয়োদশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত-প্রস্তাব সম্পর্কিত কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত স্বল্প আয়েও সুখী জীবন, উদাহরণ সৃষ্টি করলেন কুমিল্লার খালেক মিয়া ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার দিনাজপুরের পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ২ রাষ্ট্রপতি দেখতে গেলেন অসুস্থ ভূমিমন্ত্রীকে বগুড়ায় ৪৫ দিনের নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার!!
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

এলএনজির দাম বাড়ছেই, ২৮ ডলারের বেশি দরে আমদানির অনুমোদন

  • Reporter Name
  • সময়: ০৮:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১০১ Time View

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার প্রেক্ষাপটে আরও বেশি দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার প্রতি এমএমবিটিইউ এলএনজি ২৮ মার্কিন ডলারের বেশি দরে কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ২৪ আগস্টের সভায় প্রতি এমএমবিটিইউ এলএনজি ২৪ দশমিক ৬৩ ডলার এবং তার এক সপ্তাহ আগে ১৭ আগস্ট ২৩ দশমিক ৯৩ ডলার দরে আমদানির সিদ্ধান্ত হয়েছিল। অথচ গত বছরের ডিসেম্বরেও এই জ্বালানির দাম ছিল সাড়ে ১০ ডলারের নিচে। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে এলএনজির আমদানি ব্যয় প্রায় তিন গুণ বেড়েছে।

সেপ্টেম্বর-অক্টোবরে আসছে তিন কার্গো

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মোট তিন কার্গো এলএনজি আমদানি করা হবে।

এর মধ্যে ২৫-২৬ সেপ্টেম্বরের জন্য আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে প্রতি এমএমবিটিইউ ২৭ দশমিক ৫৪ ডলার দরে ৪৯তম কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

১-২ অক্টোবরের জন্য বিপি সিঙ্গাপুর থেকে প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ০৩ ডলার দরে ৫০তম কার্গো এবং ৫-৬ অক্টোবরের জন্য ভিটল এশিয়া পিটিই লিমিটেড, সিঙ্গাপুর থেকে ২৬ দশমিক ৬৬৮৮ ডলার দরে ৫১তম কার্গো কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে ১০ সেপ্টেম্বরের জন্য আরও এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ দাম পড়বে ২৩ দশমিক ৯৮ ডলার।

মরক্কো থেকে আসছে ৭০ হাজার টন সার

একই বৈঠকে দেশের কৃষি উৎপাদন সচল রাখা ও কৃষকদের চাহিদা পূরণে মরক্কো থেকে ৭০ হাজার মেট্রিক টন ডিএপি ও টিএসপি সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ময়নামতীতে বাড়ছে অপরাধের উদ্বেগ, এবার ডাকাতের কবলে প্রবাসফেরত যুবক

এর মধ্যে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি এবং ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার রয়েছে। এসব সার আমদানিতে মোট ব্যয় হবে ৬৮৮ কোটি ৭০ লাখ টাকা।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, সরকারি পর্যায়ে চুক্তির আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে।

প্রতি মেট্রিক টন ডিএপি সারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯৪ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ৪৪০ কোটি ৯২ লাখ ৮ হাজার টাকা, যা কৃষি ভর্তুকি খাত থেকে মেটানো হবে। গত ২৫ জুন সম্পাদিত নতুন চুক্তির দর অনুযায়ী এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে মরক্কো থেকে মোট ৫ লাখ ৬০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে।

আরও ৩০ হাজার টন টিএসপি

এ ছাড়া একই দেশ থেকে চুক্তির সপ্তম লটের আওতায় আরও ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

প্রতি মেট্রিক টন ৬৬৯ দশমিক ৩৩ মার্কিন ডলার দরে এই সার কিনতে মোট ব্যয় হবে ২৪৭ কোটি ৭৮ লাখ ৫৯ হাজার ৬৬০ টাকা।

কৃষকদের কাছে নির্ধারিত দামে সারের সরবরাহ নিশ্চিত এবং কৃষি উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত আমদানি প্রক্রিয়ার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড পূর্ব জোনের অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার

এলএনজির দাম বাড়ছেই, ২৮ ডলারের বেশি দরে আমদানির অনুমোদন

সময়: ০৮:০১:১৯ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার প্রেক্ষাপটে আরও বেশি দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবার প্রতি এমএমবিটিইউ এলএনজি ২৮ মার্কিন ডলারের বেশি দরে কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়।

এর আগে গত ২৪ আগস্টের সভায় প্রতি এমএমবিটিইউ এলএনজি ২৪ দশমিক ৬৩ ডলার এবং তার এক সপ্তাহ আগে ১৭ আগস্ট ২৩ দশমিক ৯৩ ডলার দরে আমদানির সিদ্ধান্ত হয়েছিল। অথচ গত বছরের ডিসেম্বরেও এই জ্বালানির দাম ছিল সাড়ে ১০ ডলারের নিচে। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে এলএনজির আমদানি ব্যয় প্রায় তিন গুণ বেড়েছে।

সেপ্টেম্বর-অক্টোবরে আসছে তিন কার্গো

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক কোটেশন প্রক্রিয়ায় সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মোট তিন কার্গো এলএনজি আমদানি করা হবে।

এর মধ্যে ২৫-২৬ সেপ্টেম্বরের জন্য আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে প্রতি এমএমবিটিইউ ২৭ দশমিক ৫৪ ডলার দরে ৪৯তম কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

১-২ অক্টোবরের জন্য বিপি সিঙ্গাপুর থেকে প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ০৩ ডলার দরে ৫০তম কার্গো এবং ৫-৬ অক্টোবরের জন্য ভিটল এশিয়া পিটিই লিমিটেড, সিঙ্গাপুর থেকে ২৬ দশমিক ৬৬৮৮ ডলার দরে ৫১তম কার্গো কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

এ ছাড়া সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে ১০ সেপ্টেম্বরের জন্য আরও এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ দাম পড়বে ২৩ দশমিক ৯৮ ডলার।

মরক্কো থেকে আসছে ৭০ হাজার টন সার

একই বৈঠকে দেশের কৃষি উৎপাদন সচল রাখা ও কৃষকদের চাহিদা পূরণে মরক্কো থেকে ৭০ হাজার মেট্রিক টন ডিএপি ও টিএসপি সার আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রীয় সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান