Dhaka ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু। শাহবাগের একটি ম্যাস থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার। নোয়াপাড়ায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা দলিল বিতরণ বুড়িচংয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাপাহারে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতি কালে ২ জন ডাকাত আটক গাজীপুর ১ আসনের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রস্তাবিত সভা আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব বালিয়াডাঙ্গীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫২ পরিবার পেল টিন ও নগদ সহায়তা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কাউখালীতে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

  • Reporter Name
  • সময়: ০৯:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১৬ Time View

 মোঃ আসাদুজ্জামান মামুন ,কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ মে) ভোররাতে উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই (নিঃ) মোঃ মাসুদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি টিম জব্দকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সৌরভ সাধক (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক সৌরভ সাধক জব্দকাঠী গ্রামের বাসিন্দা। পরে তার দেহ তল্লাশি করে সাদা কাগজে মোড়ানো অবস্থায় ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মাদকের মধ্যে থেকে ২ গ্রাম আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং বাকিটা জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কাউখালীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কাউখালী উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  উখিয়ায় বিজিবি’র অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

কাউখালীতে পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

সময়: ০৯:২৩:২১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

 মোঃ আসাদুজ্জামান মামুন ,কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৪ মে) ভোররাতে উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এসআই (নিঃ) মোঃ মাসুদ আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি টিম জব্দকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পূর্ব পাশে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সৌরভ সাধক (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক সৌরভ সাধক জব্দকাঠী গ্রামের বাসিন্দা। পরে তার দেহ তল্লাশি করে সাদা কাগজে মোড়ানো অবস্থায় ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মাদকের মধ্যে থেকে ২ গ্রাম আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং বাকিটা জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কাউখালীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কাউখালী উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ায় ফুটপাথ দখল দেখার কেউ নেই জন-দুর্ভোগ