
ঢামেক প্রতিনিধি:
রাজধানীর শাহবাগের হাবিবুল্লাহ রোডের ইউরেকা সালেহা প্যালেসের একটি ভবনের ম্যাস থেকে আবিদ হাসান জিসান(২৬) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে সহকর্মীরা । নিহত ধানমন্ডির পপুলারে এমবিবিএস হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৪ মে) দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী হাফিজুর জানান, জিসান ২০১৮,১৯ শিক্ষার্ষের কুষ্টিয়ার মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (MBBS) পাশ করেন। ইন্টার্নী শেষ করে ধানমন্ডির পপুলার হাসপাতালে কাজ করে আসছিলেন।
তিনি আরো জানান,আমরা কয়েকজন শাহবাগের হাবিবুল্লাহ রোডের ইউরেকা সালেহা প্যালেসের একটি বাসায় ম্যাসে থাকি।আজ দুপুরে জিসানের রুমমেট দীপ্ত সিং তাকে অস্বাভাবিক অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে তাকে আমরা ডাকাডাকি করেন,নারাচারা না করায় জিসানকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্য বলে জানান।
তিনি বলেন, সে তরল জাতীয় কিছু সেবন করেছে কিনা সেটা ও বোঝা যাচ্ছেনা, তবে বেশ কিছুদিন ধরে চিনতিতো ভাব দেখা যায়। নিহত জিসানের ভাই জাহিদ হাসান জানান, আমাদের বাড়ি, চুয়াডাঙ্গা সদর পলাশ পাড়া গ্রাম,তার পিতা মোহাম্মদ আহসান হাবিব। বর্তমানে শাহবাগের ইউরেকা প্লেসে থাকতো দুই ভাইয়ের মধ্য জিসান ছিল ছোট।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
Reporter Name 





















