Dhaka ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা ‘সর্বজন তুষ্টির বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে’ : ড. সালেহউদ্দিন আহমেদ নিউইয়র্কে ফিফা মিউজিয়াম : এক ছাদের নিচে বিশ্বকাপের ইতিহাস নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে সরকার : ধর্মমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আতঙ্ক: নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষ আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার! সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন: ‘মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কাউখালীতে ভোক্তা অধিকার ও কৃষি বিভাগের যৌথ অভিযান: ১০ হাজার টাকা জরিমানা

  • Reporter Name
  • সময়: ০৮:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৮ Time View

কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাজার তদারকি, জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার উত্তর ও দক্ষিণ বাজারে সার, কীটনাশক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সার ও কীটনাশক বিক্রেতাদের মেয়াদোত্তীর্ণ ও নকল কৃষি উপকরণ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কৃষি উপকরণ বিক্রয় সংক্রান্ত আইন ও বিধি সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করা হয়।

এছাড়া বাজারের বিভিন্ন ফার্মেসিতেও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের ওষুধ সংরক্ষণ, মেয়াদ যাচাই ও আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়।

অভিযানকালে রিয়াদ কনফেকশনারি অ্যান্ড বেকারিতে লেবেলবিহীন নকল পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৮ হাজার টাকা এবং ভাই ভাই মেডিকেল হল-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় এবং কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় কাউখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানের খবর পেয়ে বাজারের বেশ কয়েকটি ওষুধের দোকান বন্ধ করে ব্যবসায়ীরা সরে যান। জনস্বার্থে ভেজাল, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিবেদন: মোঃ হাবিবুর রহমান
কাউখালী, পিরোজপুর

আরও পড়ুনঃ  তানোরে মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানি
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

কাউখালীতে ভোক্তা অধিকার ও কৃষি বিভাগের যৌথ অভিযান: ১০ হাজার টাকা জরিমানা

সময়: ০৮:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কাউখালী প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বাজার তদারকি, জরিমানা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলার উত্তর ও দক্ষিণ বাজারে সার, কীটনাশক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সার ও কীটনাশক বিক্রেতাদের মেয়াদোত্তীর্ণ ও নকল কৃষি উপকরণ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি কৃষি উপকরণ বিক্রয় সংক্রান্ত আইন ও বিধি সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করা হয়।

এছাড়া বাজারের বিভিন্ন ফার্মেসিতেও তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ব্যবসায়ীদের ওষুধ সংরক্ষণ, মেয়াদ যাচাই ও আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়া হয়।

অভিযানকালে রিয়াদ কনফেকশনারি অ্যান্ড বেকারিতে লেবেলবিহীন নকল পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৮ হাজার টাকা এবং ভাই ভাই মেডিকেল হল-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় এবং কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় কাউখালী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানের খবর পেয়ে বাজারের বেশ কয়েকটি ওষুধের দোকান বন্ধ করে ব্যবসায়ীরা সরে যান। জনস্বার্থে ভেজাল, নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিবেদন: মোঃ হাবিবুর রহমান
কাউখালী, পিরোজপুর

আরও পড়ুনঃ  সীতাকুণ্ডের মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার