Dhaka ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডিমলায় ফ্যামিলি কার্ড বিষয় প্রেস কনফারেন্স সভা সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবার লাশ দাফনে বাধা পাইকগাছায় কন্যাশিশু দিবস পালিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটক উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কারিতাস বাংলাদেশ এর উদ্যোগ জামালগঞ্জে ফেডারেশন সভা অনুষ্ঠিত হয়

  • Reporter Name
  • সময়: ০৪:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৯ Time View

আমির হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি:

অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ৪নং সাচনা বাজার ইউনিয়নের ত্রৈ-মাসিক ফেডারেশন সভা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় ফেডারেশনের সকল সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম আরম্ভ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মো: হোসেন আহমদ। তিনি তার বক্তব্যে ফেডারেশনের সার্বিক অগ্রগতি তুলে ধরেন এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। সভা সঞ্চালনা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর (FF) অশ্বিনী কুমার রায়। তিনি বলেন, বর্তমান সময়ে পুষ্টি চাহিদা পূরণ ও পারিবারিক আয় বৃদ্ধির লক্ষ্যে বসতভিটায় সবজি চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সদস্যদেরকে নিজ নিজ বাড়ির আঙিনায় মৌসুমি ও পুষ্টিকর সবজি চাষে উদ্বুদ্ধ করেন।

আরও উল্লেখ করে বলেন যে সঠিক ও আধুনিক পদ্ধতি অনুসরণ করে সবজি চাষ করলে কম খরচে বেশি ফলন সম্ভব। তিনি জৈব সার ব্যবহার, কীটনাশকের নিরাপদ প্রয়োগ এবং নিয়মিত পরিচর্যার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্যসম্মত লেট্রিন ব্যবহার ও তা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে বিশেষ নির্দেশনা প্রদান করেন। সভায় সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং পারস্পরিক আলোচনা করেন। ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সফলভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

ডিমলায় ফ্যামিলি কার্ড বিষয় প্রেস কনফারেন্স সভা

কারিতাস বাংলাদেশ এর উদ্যোগ জামালগঞ্জে ফেডারেশন সভা অনুষ্ঠিত হয়

সময়: ০৪:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬