Dhaka ০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

কালিগঞ্জ ব্যুরো


সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১লা জুলাই বুধবার সকাল দশটায় স্কুলের হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রকিব।

স্কুলের সহকারী শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক তহমিনা পারভীন, প্রভাষক মৌমিতা মল্লিক, প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান আজগার আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রেজা, প্রত্যয়ের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এবং ডেপুটি নির্বাহী পরিচালক শেখ নাজমুল হুদা।

বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন ডা: মুজিব-রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস. এম. সাইফুল্লাহ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো ও যমুনা ক্লিনিকের পরিচালক সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, ক্রীড়া ধারাভাষ্যকার এম. আর. মোস্তাক, সংগীত শিল্পী আরিফ হোসেন, সহকারী অধ্যাপক মহসীন আলী, চিত্রশিল্পী রাকিব হোসেন লিটু, চিত্রাঙ্কন শিক্ষক ও চিত্রশিল্পী জেবা, শিক্ষক শঙ্কর কুমার ঘোষ, শেখ ইশতিয়াক আহমেদ, শিশির কুমার সরকার, মাওলানা আশিকুর রহমান এবং হাফেজ মাওলানা শাহজাহান।

“ফুলের দেশে ফুলের মেলায় আমরা রঙিন ফুল, মানুষ গড়ার স্বপ্ন নিয়ে প্রত্যয় আইডিয়াল স্কুল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুলের সকল শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বারটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা।

মধ্য আষাঢ়ের টিপটিপ বর্ষার মধ্যেও স্কুলের শতভাগ ছাত্রছাত্রী, অভিভাবক/অভিভাবিকা এবং স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

 

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সাংবাদিকের উপর হামলা
Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

সময়: ১২:১৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

কালিগঞ্জ ব্যুরো


সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১লা জুলাই বুধবার সকাল দশটায় স্কুলের হলরুমে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রকিব।

স্কুলের সহকারী শিক্ষক আলমগীর কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক তহমিনা পারভীন, প্রভাষক মৌমিতা মল্লিক, প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান আজগার আলী, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রেজা, প্রত্যয়ের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম এবং ডেপুটি নির্বাহী পরিচালক শেখ নাজমুল হুদা।

বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন ডা: মুজিব-রুবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস. এম. সাইফুল্লাহ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরো ও যমুনা ক্লিনিকের পরিচালক সাংবাদিক শেখ শরিফুল ইসলাম, ক্রীড়া ধারাভাষ্যকার এম. আর. মোস্তাক, সংগীত শিল্পী আরিফ হোসেন, সহকারী অধ্যাপক মহসীন আলী, চিত্রশিল্পী রাকিব হোসেন লিটু, চিত্রাঙ্কন শিক্ষক ও চিত্রশিল্পী জেবা, শিক্ষক শঙ্কর কুমার ঘোষ, শেখ ইশতিয়াক আহমেদ, শিশির কুমার সরকার, মাওলানা আশিকুর রহমান এবং হাফেজ মাওলানা শাহজাহান।

“ফুলের দেশে ফুলের মেলায় আমরা রঙিন ফুল, মানুষ গড়ার স্বপ্ন নিয়ে প্রত্যয় আইডিয়াল স্কুল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্কুলের সকল শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বারটি ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা।

মধ্য আষাঢ়ের টিপটিপ বর্ষার মধ্যেও স্কুলের শতভাগ ছাত্রছাত্রী, অভিভাবক/অভিভাবিকা এবং স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ছবিঃ সাতক্ষীরার কালিগঞ্জে প্রত্যয় আইডিয়াল স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।

 

আরও পড়ুনঃ  গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত