Dhaka ০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মনিরামপুরে ওলামা বিভাগের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মাদকবিরোধী প্রচারণায় সুন্দরপুর গ্রামে হাডুডু খেলার আয়োজন স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত—যুদ্ধশিশু শামসুন্নাহারের আর্তনাদ কালিগঞ্জের ছনকায় বৈশাখীতে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলা, প্রীতিভোজ ও পুরস্কার বিতরণ চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের আলোচনা সভা রাউজান পশ্চিম গুজরায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠিত আপন কিডস স্পোকেন সেন্টারের বার্ষিক পিকনিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত চাঁদপুর শপথ চত্বরে পানির ফিল্টার—সুন্দর শহর গড়ার স্বপ্ন সবাইকে নিয়ে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল বালক ও বালিকা টুর্নামেন্টের উদ্বোধন

ছবিঃ কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল বালক ও বালিকা টুর্নামেন্টে উদ্বোধনে উপস্থিত অতিথিবৃন্দ।

কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রাকিব, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন্নেসা, পোট বসন্তপুরনসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলন অধিকারী ও সাংবাদিক ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, উপজেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। উদ্বোধনের পরপরই বালক ও বালিকা দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে প্রথম দিনে সকাল ও বিকালে২৪ টি দলের ১২ টি খেলা অনুষ্ঠিত হয় ।

জানা গেছে, উপজেলা পর্যায়ের এই টুর্নামেন্ট ২৩ থেকে ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে।প্রথম দিনের খেলায় সকালে জয়লাভ করেছে বালক কৃষ্ণনগর ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাড়া সিমলা ইউনিয়নের উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌতলা নামাজগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়,ও নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়৷ বালিকা গ্রুপ ভাড়াসিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,চম্পাফুল কুশুলিয়া ভদ্র খালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুপুর বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এলএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা আগামী শনিবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে, আগামী রবিবার টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।

আরও পড়ুনঃ  আজিজনগর ‘ফুটসাল ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ, স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোলকাপ টুর্নামেন্টের খেলাগুলো পরিচালনা করেন বাচ্চু, মোমেন, রবিউল, রিফাত, শাকিব, নাঈম।

Tag :
জনপ্রিয় নিউজ

মনিরামপুরে ওলামা বিভাগের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

কালিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল বালক ও বালিকা টুর্নামেন্টের উদ্বোধন

সময়: ১০:০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা)-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দীপক কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রাকিব, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু কালিগঞ্জ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আল আমিন দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন্নেসা, পোট বসন্তপুরনসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিলন অধিকারী ও সাংবাদিক ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, উপজেলার ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। উদ্বোধনের পরপরই বালক ও বালিকা দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে প্রথম দিনে সকাল ও বিকালে২৪ টি দলের ১২ টি খেলা অনুষ্ঠিত হয় ।

জানা গেছে, উপজেলা পর্যায়ের এই টুর্নামেন্ট ২৩ থেকে ২৬ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে।প্রথম দিনের খেলায় সকালে জয়লাভ করেছে বালক কৃষ্ণনগর ইউনিয়নের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়,ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুপুর ইউনিয়নের বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাড়া সিমলা ইউনিয়নের উত্তর ভাড়াশিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌতলা নামাজগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়,ও নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়৷ বালিকা গ্রুপ ভাড়াসিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়,চম্পাফুল কুশুলিয়া ভদ্র খালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুপুর বন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এলএনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ও দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা আগামী শনিবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হবে, আগামী রবিবার টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাম্মদ রবিউল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা।

আরও পড়ুনঃ  সিজেকেএসে নির্বাচনী হাওয়া, তফসিলের অপেক্ষায় চট্টগ্রামের ক্রীড়াঙ্গন