Dhaka ১০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে পরিবেশ সংরক্ষণে বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৮:৫২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৬৩ Time View

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে “পরিবেশ সংরক্ষণে করণীয়” শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের আয়োজনে পৌরসভার অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, পরিবেশ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ডাঃ ফারুক আহমেদ রিপন, অধ্যাপক খালিদ হোসেন, সাংবাদিক আইয়ুব রানা, পরিবেশ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও সহ-সভাপতি সানোয়ার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীদের মাঝে ৫ শতাধিক ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  বুড়িচং পৌরসভার মাস্টার প্ল্যানিং প্রোগ্রাম অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

 “বৃষ্টিতে সুখ–দুঃখ”

কালিয়াকৈরে পরিবেশ সংরক্ষণে বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

সময়: ০৮:৫২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈরে “পরিবেশ সংরক্ষণে করণীয়” শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের আয়োজনে পৌরসভার অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালিয়াকৈর পরিবেশ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, পরিবেশ উন্নয়ন পরিষদের উপদেষ্টা ডাঃ ফারুক আহমেদ রিপন, অধ্যাপক খালিদ হোসেন, সাংবাদিক আইয়ুব রানা, পরিবেশ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও সহ-সভাপতি সানোয়ার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণীদের মাঝে ৫ শতাধিক ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  হবিগঞ্জর নবীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত