Dhaka ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব—অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি

  • Reporter Name
  • সময়: ১০:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • ১০৪ Time View

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শিল্পাঞ্চল কালিয়াকৈর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিটাল প্রিপেইড মিটার এখন সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও কালিয়াকৈর পৌরসভার ৯টি ওয়ার্ডের লাখো গ্রাহক সার্ভার জট, মিটার নষ্ট, শুক্র-শনিবারে দীর্ঘ সময় বিদ্যুৎহীনতা এবং লোড কম-বেশির সমস্যায় অতিষ্ঠ বলে জানান ভুক্তভোগীরা।

গ্রাহকদের অভিযোগ, টাকা থাকার পরও ফ্রিজের মাছ-মাংস পচে যাচ্ছে, ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে জানান, অফিসে গিয়ে লোড বাড়ালে সাময়িক সমাধান মিললেও পরে আবার মিটার ট্রিপ করে।

কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. জাকির হোসেন বলেন, “৫০০ টাকা রিচার্জ করলাম, টাকা কাটলো কিন্তু কোড আসেনি। শুক্র-শনিবার অফিস বন্ধ থাকায় শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত অন্ধকারে থাকতে হয়েছে।”

বড়ইবাড়ি ইউনিয়নের গৃহিণী রোকেয়া বেগম বলেন, “মিটার নষ্ট হওয়ায় ১৬২০ নম্বরে ফোন দিয়েও কোনো সেবা পাইনি। তিন দিন পরেও কেউ আসেনি, ফ্রিজের মাছ-মাংস সব নষ্ট হয়ে গেছে।”

সফিপুর বাজারের ব্যবসায়ী মো. সুমন মিয়া বলেন, “শুক্রবার ব্যালেন্স শেষ হওয়ায় ফ্রিজের পণ্য নষ্ট হয়ে ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রিপেইড মিটার আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।”

গ্রাহকদের আরও অভিযোগ, ২-৩টি ফ্যান বা লাইট চালালেই মিটার ওভারলোড দেখিয়ে বন্ধ হয়ে যায়। আবার লোড বাড়ানোর পরও সমস্যা থেকেই যায়।

একজন গার্মেন্টস কর্মী জানান, “রুমে ফ্যান, লাইট ও রান্নার সময় মিটার বন্ধ হয়ে যায়। বারবার অফিসে গিয়ে লোড বাড়াতে হয়, কিন্তু সমস্যার সমাধান হয় না।”

কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী সাহারুল বলেন, সার্ভার হাই লোডে স্লো হয়ে যায় এবং আরইবি থেকে আপডেট দেওয়া হয়। তিনি জানান, মিটার নষ্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে পরিবর্তনের নিয়ম থাকলেও জনবল সংকটের কারণে দেরি হচ্ছে। শুক্র-শনিবারে ইমার্জেন্সি সেল চালুর প্রস্তাব আরইবি চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল

তিনি আরও বলেন, রিচার্জের ক্ষেত্রে বৃহস্পতিবার দুপুর ২টার মধ্যে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয় এবং টাকা কাটলে স্ক্রিনশট সংরক্ষণ করতে হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সেবার এমন পরিস্থিতিতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। শুক্র-শনিবার জরুরি সেবা চালুর দাবি জানিয়েছেন তারা।

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব—অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি

সময়: ১০:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শিল্পাঞ্চল কালিয়াকৈর উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিটাল প্রিপেইড মিটার এখন সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও কালিয়াকৈর পৌরসভার ৯টি ওয়ার্ডের লাখো গ্রাহক সার্ভার জট, মিটার নষ্ট, শুক্র-শনিবারে দীর্ঘ সময় বিদ্যুৎহীনতা এবং লোড কম-বেশির সমস্যায় অতিষ্ঠ বলে জানান ভুক্তভোগীরা।

গ্রাহকদের অভিযোগ, টাকা থাকার পরও ফ্রিজের মাছ-মাংস পচে যাচ্ছে, ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং গরমে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অনেকে জানান, অফিসে গিয়ে লোড বাড়ালে সাময়িক সমাধান মিললেও পরে আবার মিটার ট্রিপ করে।

কালিয়াকৈর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. জাকির হোসেন বলেন, “৫০০ টাকা রিচার্জ করলাম, টাকা কাটলো কিন্তু কোড আসেনি। শুক্র-শনিবার অফিস বন্ধ থাকায় শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত অন্ধকারে থাকতে হয়েছে।”

বড়ইবাড়ি ইউনিয়নের গৃহিণী রোকেয়া বেগম বলেন, “মিটার নষ্ট হওয়ায় ১৬২০ নম্বরে ফোন দিয়েও কোনো সেবা পাইনি। তিন দিন পরেও কেউ আসেনি, ফ্রিজের মাছ-মাংস সব নষ্ট হয়ে গেছে।”

সফিপুর বাজারের ব্যবসায়ী মো. সুমন মিয়া বলেন, “শুক্রবার ব্যালেন্স শেষ হওয়ায় ফ্রিজের পণ্য নষ্ট হয়ে ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রিপেইড মিটার আমাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।”

গ্রাহকদের আরও অভিযোগ, ২-৩টি ফ্যান বা লাইট চালালেই মিটার ওভারলোড দেখিয়ে বন্ধ হয়ে যায়। আবার লোড বাড়ানোর পরও সমস্যা থেকেই যায়।

একজন গার্মেন্টস কর্মী জানান, “রুমে ফ্যান, লাইট ও রান্নার সময় মিটার বন্ধ হয়ে যায়। বারবার অফিসে গিয়ে লোড বাড়াতে হয়, কিন্তু সমস্যার সমাধান হয় না।”

কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী সাহারুল বলেন, সার্ভার হাই লোডে স্লো হয়ে যায় এবং আরইবি থেকে আপডেট দেওয়া হয়। তিনি জানান, মিটার নষ্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে পরিবর্তনের নিয়ম থাকলেও জনবল সংকটের কারণে দেরি হচ্ছে। শুক্র-শনিবারে ইমার্জেন্সি সেল চালুর প্রস্তাব আরইবি চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সাংবাদিকের উপর হামলা