Dhaka ০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর তুরস্কের পার্লামেন্টের স্পিকারের সঙ্গে শফিকুর রহমানের বৈঠক রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় পাইলটসহ সৌদির ৩ নাগরিক নিহত সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা কুমিল্লায় কিশোরীর মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি আটক রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান তাহিরপুরে কলেজছাত্রীকে কক্ষে আটকে যৌন হয়রানির অভিযোগ, বিচার নিয়ে কালক্ষেপণ মাগুরায় ২৮ হাজার পিস ইয়াবা ও ১৯ লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জের আড়িখোলায় গোয়ালঘর থেকে গরু জবাই করে মাংস চুরি

  • Reporter Name
  • সময়: ০৫:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১০ Time View

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া গ্রামের আড়িখোলা এলাকায় গোয়ালঘর থেকে একটি ষাঁড় গরু জবাই করে মাংস চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে আড়িখোলা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোজাফফর (মজা) মোল্লার ছেলে মোঃ রাশেদ মোল্লার গোয়ালঘরে ঢুকে চোরচক্র সাইওয়াল জাতের একটি ষাঁড় গরু জবাই করে। পরে গরুটির মাথা ও ভুঁড়ি রেখে শরীরের মাংস কেটে নিয়ে যায় তারা।

খামারি রাশেদ মোল্লা জানান, সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে তিনি গরু চুরির বিষয়টি বুঝতে পারেন। গোয়ালঘরে থাকা পাঁচটি গরুর মধ্যে বড় একটি গরুর চামড়া, মাথা ও ভুঁড়ি পড়ে থাকতে দেখেন তিনি। পরে বুঝতে পারেন, গরুটি জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা।

রাশেদ মোল্লা বলেন, “আমার গরুটি সাইওয়াল জাতের। বর্তমানে এর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। বসতঘর থেকে গোয়ালঘরটি কিছুটা দূরে হওয়ায় রাতে কোনো ধরনের শব্দ শুনতে পাইনি। তাছাড়া আমাদের এলাকায় আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি।”

এ ঘটনায় নিজের বাকি গরুগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খামারি রাশেদ মোল্লা।

আরও পড়ুনঃ  ঝিনাইদহে বাস টার্মিনাল থেকে ৪২৫ গ্রাম হেরোইন উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

সুনামগঞ্জে বাণিজ্য মেলা-২০২৬-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল

কালীগঞ্জের আড়িখোলায় গোয়ালঘর থেকে গরু জবাই করে মাংস চুরি

সময়: ০৫:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার তুমলিয়া গ্রামের আড়িখোলা এলাকায় গোয়ালঘর থেকে একটি ষাঁড় গরু জবাই করে মাংস চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে আড়িখোলা রেলওয়ে স্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মোজাফফর (মজা) মোল্লার ছেলে মোঃ রাশেদ মোল্লার গোয়ালঘরে ঢুকে চোরচক্র সাইওয়াল জাতের একটি ষাঁড় গরু জবাই করে। পরে গরুটির মাথা ও ভুঁড়ি রেখে শরীরের মাংস কেটে নিয়ে যায় তারা।

খামারি রাশেদ মোল্লা জানান, সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে তিনি গরু চুরির বিষয়টি বুঝতে পারেন। গোয়ালঘরে থাকা পাঁচটি গরুর মধ্যে বড় একটি গরুর চামড়া, মাথা ও ভুঁড়ি পড়ে থাকতে দেখেন তিনি। পরে বুঝতে পারেন, গরুটি জবাই করে মাংস নিয়ে গেছে চোরেরা।

রাশেদ মোল্লা বলেন, “আমার গরুটি সাইওয়াল জাতের। বর্তমানে এর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। বসতঘর থেকে গোয়ালঘরটি কিছুটা দূরে হওয়ায় রাতে কোনো ধরনের শব্দ শুনতে পাইনি। তাছাড়া আমাদের এলাকায় আগে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি।”

এ ঘটনায় নিজের বাকি গরুগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খামারি রাশেদ মোল্লা।

আরও পড়ুনঃ  নড়াইলের নড়াগাতীতে দশ মামলার আসামিকে এলোপাতাড়ি কুপিয়ে খুন