Dhaka ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কেশবপুরের যুবক নিহত, গুরুতর আহত ২ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শাহমাহমুদপুরে বিশ্ব খাল খনন প্রকল্প বাস্তবায়নে ইউএনও’র সরেজমিন পরিদর্শন নরসিংদীর শিবপুরে কলেজের বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ভাঙ্গুড়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি উখিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫০ কেজি গাঁজা জব্দ, আটক ১ লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে মানববন্ধন নড়াইলের কালিয়ায় ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপর ভেঙে পড়ল গাছ, আহত ২
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম না থাকার অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১০:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১০ Time View

মোঃ ফজলুল কবির গামা,

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ইমরান উপজেলার ত্রিলোচনপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টার দিকে এলাকায় বিদ্যুৎ চলে গেলে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে ঘরের বাইরে বের হন ইমরান। অন্ধকারে ওত পেতে থাকা একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। ইমরানের আর্তচিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নিহতের মামা খলিলুর রহমান অভিযোগ করে বলেন, “আমরা দ্রুত ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানে প্রয়োজনীয় এন্টিভেনম (সর্পবিষ প্রতিষেধক) পাওয়া যায়নি। ফলে চিকিৎসকরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু যশোর পৌঁছানোর আগেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ইমরানের এই অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সাপে কাটার পর সময়মতো সঠিক চিকিৎসা পেলে হয়তো প্রাণটি বাঁচানো যেত। তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে এবং জীবন বাঁচাতে উপজেলা পর্যায়ে পর্যাপ্ত এন্টিভেনম মজুদ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

রাত ৪টার দিকে হাসপাতাল থেকে মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

আরও পড়ুনঃ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
Tag :
জনপ্রিয় নিউজ

মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কেশবপুরের যুবক নিহত, গুরুতর আহত ২

কালীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনম না থাকার অভিযোগ

সময়: ১০:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মোঃ ফজলুল কবির গামা,

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে ইমরান হোসেন (২৭) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ইমরান উপজেলার ত্রিলোচনপুর গ্রামের খালেক বিশ্বাসের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টার দিকে এলাকায় বিদ্যুৎ চলে গেলে প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে ঘরের বাইরে বের হন ইমরান। অন্ধকারে ওত পেতে থাকা একটি বিষধর সাপ তার ডান পায়ে কামড় দেয়। ইমরানের আর্তচিৎকারে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

নিহতের মামা খলিলুর রহমান অভিযোগ করে বলেন, “আমরা দ্রুত ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও সেখানে প্রয়োজনীয় এন্টিভেনম (সর্পবিষ প্রতিষেধক) পাওয়া যায়নি। ফলে চিকিৎসকরা তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু যশোর পৌঁছানোর আগেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ইমরানের এই অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সাপে কাটার পর সময়মতো সঠিক চিকিৎসা পেলে হয়তো প্রাণটি বাঁচানো যেত। তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে এবং জীবন বাঁচাতে উপজেলা পর্যায়ে পর্যাপ্ত এন্টিভেনম মজুদ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

রাত ৪টার দিকে হাসপাতাল থেকে মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

আরও পড়ুনঃ  ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে চুরি শেষে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা