Dhaka ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরনাম:
দীর্ঘ সাধনার ফসল—আইন জ্ঞানকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এক অঙ্গীকার পলাশবাড়ী পৌর নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও ইফতার করলেন সম্ভাব্য মেয়র প্রার্থী ফরিদুল হক রুবেল রাজশাহীতে ‘কার্ড সাংবাদিক’ এর ছড়াছড়ি: ক্ষুণ্ন হচ্ছে পেশাদার সাংবাদিকতার মর্যাদা কুরআনের আলোকে অপশাসন ও জুলুম মুক্ত বাংলাদেশ গড়তে হবে : মাওলানা মুহাম্মদ শাহজাহান রাউজান মধ্যম সুলতানপুরে শ্রী শ্রী লোকনাথ বাবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২য় চতুষপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত জাফলং চা বাগানের জায়গা দখল করে অবৈধ বাড়ী নির্মাণের অভিযোগ পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের উদ্যোগে কৃষি উপকরণ ও ব্রি ধান নিড়ানি যন্ত্র বিতরণ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত বেড়ে ৫ কাহারোলে ভবানীপুর কলার ভেলায় মৃতদেহ নিয়ে শ্মশান যাত্রা জামালগঞ্জে কৃষক মাঠ স্কুলের দ্বি মাসিক সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ Time View

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ডিজিএম পল্লী বিদ্যুৎ মো. আক্তার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, তুমলিয়া ইউপি চেয়ারম্যান আবু বকর মিঞা, বক্তারপুর ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, বাহাদুরশাদী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যাপক মাহমুদুল হাসান প্রমূখ।

এ সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকৌশলী রেজাউল হক, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, সমবায় অফিসার মো. আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মোস্তাফিজুর রহমান, জামালপুর ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম, মোক্তারপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আইয়ুব বাগমার, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নায়েবুর রহমান মাসুদ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমানে কালীগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। সমন্বিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অপরাধমুক্ত কালীগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন কালীগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস, চাঁদাবাজী, অনিয়ম, দূর্ণীতি, মাদক নির্মূল, অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। যানজট নিরসন, অবৈধ ভাবে মাটিকাটা রোধ, বাজার মনিটরিং ও শিক্ষার পরিবেশ সহ বিভিন্ন সমস্যা নিয়ে যথা সম্ভব পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা, দলনিরপেক্ষতা এবং প্রশাসনিক কর্মকান্ড স্বাচ্ছন্দে পরিচালনা করার জন্য কালীগঞ্জে অনুকূল পরিবেশ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় নিউজ

দীর্ঘ সাধনার ফসল—আইন জ্ঞানকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এক অঙ্গীকার

কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Update Time : ০৮:৩৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬