Dhaka ১১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ডিমলায় ফ্যামিলি কার্ড বিষয় প্রেস কনফারেন্স সভা সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বাবার লাশ দাফনে বাধা পাইকগাছায় কন্যাশিশু দিবস পালিত, বিজয়ীদের পুরস্কার বিতরণ কালীগঞ্জে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত বুড়িচংয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত সাভারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ, সমাধান কোথায়? জিপার ইন্ডাস্ট্রিজের এমডি কিশোর বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য কাজলের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবসে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাপাহারে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন বীরগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটক উদ্বোধন করলেন সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জামালগঞ্জে কৃষক মাঠ স্কুলের দ্বি মাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭৯ Time View

আমির হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি:

অদ্য ২৩/০২/২০২৬ ইং তারিখে জামালগঞ্জ উপজেলার, জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশ এর সহায়তায় কৃষক মাঠ স্কুলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্থানীয় কৃষক-কৃষাণী, ও কৃষক মাঠ স্কুলের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি, বসতভিটায় সবজি চাষের উন্নত পদ্ধতি এবং পুষ্টি নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, জামালগঞ্জ উপজেলার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ হাসান। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে আবাদযোগ্য জমি কমে যাওয়ায় বসতভিটায় সবজি চাষ একটি অত্যন্ত কার্যকর ও লাভজনক উদ্যোগ। সঠিক পদ্ধতি অনুসরণ করে স্বল্প সময়ে অধিক ফলন পাওয়া সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, উন্নত জাতের বীজ ব্যবহার, জৈব সার প্রয়োগ, সঠিক সেচ ব্যবস্থা এবং রোগবালাই দমনের আধুনিক কৌশল গ্রহণের মাধ্যমে কৃষকরা কম খরচে অধিক লাভবান হতে পারেন। পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা পূরণেও বসতভিটায় সবজি চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে বাজারের উপর নির্ভরশীলতা কমে এবং নিরাপদ ও তাজা খাদ্য নিশ্চিত হয়।

তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, কারিতাস অফিসের মাঠ সহায়ক নিয়মিত পরামর্শ গ্রহণ এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় পরিচালিত কৃষক মাঠ স্কুলের কার্যক্রমকে তিনি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন কৃষক মাঠ স্কুলের সভাপতি পারভিন বেগম। তিনি তার বক্তব্যে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নারীদের কৃষি কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
সভা সঞ্চালনা করেন ফিল্ড ফেসিলিটেটর আমির হোসেন হৃদয়। তিনি সভার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  ১৫ অক্টোবর থেকে চাহিদামতো আমানত ফেরতের নির্দেশ ন্যাশনাল ব্যাংককে

Tag :
জনপ্রিয় নিউজ

ডিমলায় ফ্যামিলি কার্ড বিষয় প্রেস কনফারেন্স সভা

জামালগঞ্জে কৃষক মাঠ স্কুলের দ্বি মাসিক সভা অনুষ্ঠিত

সময়: ০৯:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

আমির হোসেন হৃদয়, সুনামগঞ্জ প্রতিনিধি:

অদ্য ২৩/০২/২০২৬ ইং তারিখে জামালগঞ্জ উপজেলার, জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশ এর সহায়তায় কৃষক মাঠ স্কুলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় স্থানীয় কৃষক-কৃষাণী, ও কৃষক মাঠ স্কুলের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভার মূল উদ্দেশ্য ছিল কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি, বসতভিটায় সবজি চাষের উন্নত পদ্ধতি এবং পুষ্টি নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, জামালগঞ্জ উপজেলার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ হাসান। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সময়ে আবাদযোগ্য জমি কমে যাওয়ায় বসতভিটায় সবজি চাষ একটি অত্যন্ত কার্যকর ও লাভজনক উদ্যোগ। সঠিক পদ্ধতি অনুসরণ করে স্বল্প সময়ে অধিক ফলন পাওয়া সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, উন্নত জাতের বীজ ব্যবহার, জৈব সার প্রয়োগ, সঠিক সেচ ব্যবস্থা এবং রোগবালাই দমনের আধুনিক কৌশল গ্রহণের মাধ্যমে কৃষকরা কম খরচে অধিক লাভবান হতে পারেন। পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা পূরণেও বসতভিটায় সবজি চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে বাজারের উপর নির্ভরশীলতা কমে এবং নিরাপদ ও তাজা খাদ্য নিশ্চিত হয়।

তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, কারিতাস অফিসের মাঠ সহায়ক নিয়মিত পরামর্শ গ্রহণ এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করলে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় পরিচালিত কৃষক মাঠ স্কুলের কার্যক্রমকে তিনি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন কৃষক মাঠ স্কুলের সভাপতি পারভিন বেগম। তিনি তার বক্তব্যে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং নারীদের কৃষি কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।
সভা সঞ্চালনা করেন ফিল্ড ফেসিলিটেটর আমির হোসেন হৃদয়। তিনি সভার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  দুই মাসের সর্বনিম্নের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল