Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গ্রীন রোড শো মানুষকে পরিবেশ সচেতন করে তুলবে ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক বুড়িচংয়ে ৩ হাজার ৩৩০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন মরিচ ক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ উদ্ধার, কৃষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি জামালপুর বিএনপির উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত- জুলাইকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে জুলাই যোদ্ধাদের সংবাদ সম্মেলন। আদর্শিক ও সাংগঠনিক উন্নয়নে মণিরামপুরে ইসলামী আন্দোলনের তালিম কর্মসূচি অনুষ্ঠিত ‎সুপার ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে পুরাইকলা সবুজ বাংলা একাডেমির মুখ উজ্জ্বল করল সিদরাতুল মুনতাহা লামিয়া আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামী গ্রেফতার

  • Reporter Name
  • সময়: ০৮:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩১ Time View

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা থানা এলাকায় আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গুরুত্বপূর্ণ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তকরণ কার্যক্রম শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা থানাধীন ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার ফ্যাক্টরির উত্তর প্রজেক্টর গেট সংলগ্ন সাইফুলের চায়ের দোকান থেকে মোঃ বাবলু মিয়া (২৪) নামীয় এক গুরুত্বপূর্ণ আসামীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী ঘটনাস্থলে উপস্থিত থেকে ফ্যাক্টরির গেটে লোক জড়ো করার মূল ভূমিকা পালন করে। তিনি সর্বপ্রথম গেটের সামনে লোক সমবেত করে স্লোগানের মাধ্যমে জনতাকে উত্তেজিত ও একত্রিত করেন। পরবর্তীতে দীপু চন্দ্র দাসকে গেটের সামনে মারধর করে হত্যা এবং মরদেহ স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে নিয়ে যাওয়ার ঘটনায়ও তিনি সক্রিয়ভাবে সহযোগিতা করেন বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ জানায়, এ পর্যন্ত এ মামলায় মোট ২৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১১ জন বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।

মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ  রেকর্ডের অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগালের মুখোমুখি হবে ডিআর কঙ্গো
Tag :
জনপ্রিয় নিউজ

শরিফাতুন্নিছা মহিলা মাদরাসায় অভিভাবক সম্মেলন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামী গ্রেফতার

সময়: ০৮:২৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা থানা এলাকায় আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক গুরুত্বপূর্ণ আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তকরণ কার্যক্রম শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা থানাধীন ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার ফ্যাক্টরির উত্তর প্রজেক্টর গেট সংলগ্ন সাইফুলের চায়ের দোকান থেকে মোঃ বাবলু মিয়া (২৪) নামীয় এক গুরুত্বপূর্ণ আসামীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আসামী ঘটনাস্থলে উপস্থিত থেকে ফ্যাক্টরির গেটে লোক জড়ো করার মূল ভূমিকা পালন করে। তিনি সর্বপ্রথম গেটের সামনে লোক সমবেত করে স্লোগানের মাধ্যমে জনতাকে উত্তেজিত ও একত্রিত করেন। পরবর্তীতে দীপু চন্দ্র দাসকে গেটের সামনে মারধর করে হত্যা এবং মরদেহ স্কয়ার মাস্টারবাড়ী মেইনরোডে নিয়ে যাওয়ার ঘটনায়ও তিনি সক্রিয়ভাবে সহযোগিতা করেন বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশ জানায়, এ পর্যন্ত এ মামলায় মোট ২৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১১ জন বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন।

মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

আরও পড়ুনঃ  আত্রাই রেললাইনের পাশে পড়ে ছিল কলেজ অধ্যক্ষের মরদেহ!!