Dhaka ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ জাহাজভাঙা শিল্পে নিরাপত্তাহীনতা রয়ে গেছে ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন শহীদ জিয়াউর রহমানের গুণাবলীর সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে শিক্ষা, সমাজসেবা ও নেতৃত্বে এক অনন্য পথিকৃৎ: হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মুসা খান চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রাম মেডিকেলে সাধারণ রোগীদের দালালের হাতে জিন্মি 🌙 মানব জীবন পত্রিকার পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক 🌙 সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অপরাজয়ের সংগঠনকে সম্মাননা প্রদান সমাজ ও মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে “ইসলামিক সেবক সম্মাননা” পেলেন মাওলানা মুহাম্মদ রজীবুল হক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

  • Reporter Name
  • সময়: ০৮:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১০৭ Time View

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

গ্রাম বাংলার আবহে বর্ণিল সাজে সেজে আসেন অনেকে নববর্ষ উৎসবে। লাঙ্গল, পাটলা, কাচি নিয়ে লুঙ্গী পড়ে ঘাড়ে গামছা দিয়ে উপজেলা প্রাঙ্গণে হাজির হয় একদল কৃষক। এই যেন বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে এসেছে। কলেজ শিক্ষার্থীরা বাংলার নব বর-বধূ সেজে আসেন অনুষ্ঠানে। আগতদের সবার দৃষ্টি বর-বধূর দিকে। সাথে আছে পালকী। চিরচেনা সেই বাংলার সংস্কৃতি মনে হলো পুনরায় ফিরে এসেছে বাংলা নববর্ষে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষে চোখে পড়ে এসব দৃশ্য।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাসপাতাল হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপস্থিত সকলকে উপজেলা প্রশাসন দই চিড়া খাইয়ে অ্যাপায়ন শেষে উপজেলা চত্বরে গান, নাচ ও দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয়। এই সময় অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা কৃষি অফিসার মোরসালিন মেহেদী, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, কালীগঞ্জ পৌর সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ‘শিক্ষার জয়যাত্রা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত, সহযোগিতায় জাস ফাউন্ডেশন
Tag :

চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

সময়: ০৮:১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

গ্রাম বাংলার আবহে বর্ণিল সাজে সেজে আসেন অনেকে নববর্ষ উৎসবে। লাঙ্গল, পাটলা, কাচি নিয়ে লুঙ্গী পড়ে ঘাড়ে গামছা দিয়ে উপজেলা প্রাঙ্গণে হাজির হয় একদল কৃষক। এই যেন বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে এসেছে। কলেজ শিক্ষার্থীরা বাংলার নব বর-বধূ সেজে আসেন অনুষ্ঠানে। আগতদের সবার দৃষ্টি বর-বধূর দিকে। সাথে আছে পালকী। চিরচেনা সেই বাংলার সংস্কৃতি মনে হলো পুনরায় ফিরে এসেছে বাংলা নববর্ষে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষে চোখে পড়ে এসব দৃশ্য।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাসপাতাল হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপস্থিত সকলকে উপজেলা প্রশাসন দই চিড়া খাইয়ে অ্যাপায়ন শেষে উপজেলা চত্বরে গান, নাচ ও দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয়। এই সময় অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা কৃষি অফিসার মোরসালিন মেহেদী, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, কালীগঞ্জ পৌর সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের রাজনীতিতে সংখ্যালঘু প্রতিনিধিত্ব: বাস্তবতা, প্রত্যাশা ও সাংগঠনিক সমীকরণ