
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
খেলাফত মজলিস কিশোরগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড শাখার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের শোলাকিয়ার বাগে জান্নাত মসজিদে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর শাখার সভাপতি প্রভাষক আতাউর রহমান শাহান।
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মো. মজিবুর রহমান, আলহাজ্ব মাওলানা আবুল কাশেম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা আকরাম খন্দকার ও ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি নাজির হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে হাফেজ মাওলানা হারুনুর রশিদকে সভাপতি এবং হাফেজ মাওলানা মুফতি নাঈম আহমাদকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট ৪নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
♦ সহ-সভাপতি: মাস্টার আবদুল্লাহ্, মাওলানা আবদুর রহমান, রফিকুল ইসলাম
♦ সহ-সাধারণ সম্পাদক: মাওলানা আনোয়ার হোসাইন
♦ সাংগঠনিক সম্পাদক: হাফেজ মাওলানা সাইফুল ইসলাম জিহাদ
♦ বায়তুলমাল সম্পাদক: হাফেজ মাওলানা আবদুর রহমান মিশকাত
♦ সমাজকল্যাণ সম্পাদক: মো. শরীফ
♦ শ্রম বিষয়ক সম্পাদক: মো. মিজানুর রহমান ইয়াহইয়া
♦ নির্বাহী সদস্য: জাবেদ মিয়া, মো. হাদিছ মিয়া, আবদুল গণি
♦ সভা শেষে নতুন কমিটির সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
কিশোরগঞ্জ 












