Dhaka ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণে ওয়ার্ল্ড ভিশনের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:১৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ১১১ Time View

মোঃ বুলবুল ইসলাম,
কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি ও সুপেয় জলের মান উন্নয়ন, মা ও শিশুর মৃত্যুহার কমানো এবং টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সিভিএ কার্যক্রমের মাধ্যমে সরকারের সঙ্গে যৌথভাবে মাঠপর্যায়ে কাজ করছে। এ লক্ষ্যে কুড়িগ্রাম সদরে ১৭টি কমিউনিটি ক্লিনিকের তালিকা প্রকাশ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) অভিনন্দন কনভেনশন সেন্টারে সিভিএ ওয়ার্কিং গ্রুপের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় এক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রামের ম্যানেজার নীতা ফ্লোরা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এপি’র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, সদর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাস বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মা ও শিশুর স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়ন, গর্ভবতী ও নবজাতক সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি এসব কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

কুড়িগ্রামে কমিউনিটি ক্লিনিক শক্তিশালীকরণে ওয়ার্ল্ড ভিশনের অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত

সময়: ০৯:১৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬