Dhaka ০৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ নির্বিঘ্ন দুর্গোৎসব নিশ্চিত করতে নগরীর পূজামণ্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার চরভদ্রাসনে ১৫ মণ্ডপে শুরু শারদীয় দুর্গাপূজা, চলবে ২১ অক্টোবর পর্যন্ত তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার চরভদ্রাসনে দুর্গাপূজার নিরাপত্তায় তৎপর পুলিশ, ১৫ পূজামণ্ডপ পরিদর্শন ওসির বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি ডিমলায় প্রতিমা ভাঙচুরের ঘটনা হচ্ছে গুজব সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে কেন্দ্রীয় সিদ্ধান্তে ভেঙ্গে দেওয়া হলো জামায়াতের কুমিল্লা মহানগর সংগঠন ও ইমারাত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুমারখালীতে পর্নোগ্রাফি মামলায় ৫ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ 

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে পর্নোগ্রাফি মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) সকালের দিকে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন-কুমারখালীর দুর্গাপুর গ্রামের আশিকুর রহমান সজীব (৩৭), শিলাইদহের নাওতি গ্রামের আবু জাফর, একই ইউনিয়নের জাহেদপুর গ্রামের তারেক মন্ডল, নয়ন শেখ ও ঝিনাইদহের শৈলকূপা থানার পুরাতন মালিথীয়ার রাব্বি মল্লিক।

জানা গেছে, ভুক্তভোগীর ভাই, ভগ্নীপতি ও মামলার প্রধান আসামি মনসুর আলী সৌদি আরবে থাকেন। ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ মাধ্যম ইমুতে ভিডিও কলে কথা বলতেন মনসুর। একপর্যায়ে তাদের মাঝে গভীর সম্পর্ক হয়। ইমু কলে অশ্লীল ভিডিওতে জড়িয়ে পড়েন ওই নারী। একপর্যায়ে ভুক্তভোগী তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। পরে ওই নারীর সঙ্গে ধারণ করা অশ্লীল ভিডিও ছড়িয়ে দিয়ে ভুক্তভোগীকে হয়রানি করা শুরু করেন। বৃহস্পতিবার অন্যান্য আসামিদের মাধ্যমে ওই নারীর কাছে আট লাখ টাকা চাঁদা দাবি করেন মনসুর। এর জেরে ভুক্তভোগী কুমারখালী থানায় পর্নোগ্রাফি আইনে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, পর্নোগ্রাফি আইনে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি সৌদিতে থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  চাঁদপুরে ৫ দিন ধরে নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী ফাহিম, সন্ধান চায় পরিবার
Tag :
জনপ্রিয় নিউজ

নাগেশ্বরী অ্যাপোলো ক্লিনিকে সিজারের পর চিকিৎসায় অবহেলার মৃত্যুর অভিযোগ

কুমারখালীতে পর্নোগ্রাফি মামলায় ৫ জনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ 

সময়: ০৩:০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ার কুমারখালীতে পর্নোগ্রাফি মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ মে) সকালের দিকে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন-কুমারখালীর দুর্গাপুর গ্রামের আশিকুর রহমান সজীব (৩৭), শিলাইদহের নাওতি গ্রামের আবু জাফর, একই ইউনিয়নের জাহেদপুর গ্রামের তারেক মন্ডল, নয়ন শেখ ও ঝিনাইদহের শৈলকূপা থানার পুরাতন মালিথীয়ার রাব্বি মল্লিক।

জানা গেছে, ভুক্তভোগীর ভাই, ভগ্নীপতি ও মামলার প্রধান আসামি মনসুর আলী সৌদি আরবে থাকেন। ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ মাধ্যম ইমুতে ভিডিও কলে কথা বলতেন মনসুর। একপর্যায়ে তাদের মাঝে গভীর সম্পর্ক হয়। ইমু কলে অশ্লীল ভিডিওতে জড়িয়ে পড়েন ওই নারী। একপর্যায়ে ভুক্তভোগী তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। পরে ওই নারীর সঙ্গে ধারণ করা অশ্লীল ভিডিও ছড়িয়ে দিয়ে ভুক্তভোগীকে হয়রানি করা শুরু করেন। বৃহস্পতিবার অন্যান্য আসামিদের মাধ্যমে ওই নারীর কাছে আট লাখ টাকা চাঁদা দাবি করেন মনসুর। এর জেরে ভুক্তভোগী কুমারখালী থানায় পর্নোগ্রাফি আইনে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, পর্নোগ্রাফি আইনে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মূল আসামি সৌদিতে থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ‘আমার বউ আমার টেনশন না, আপনাদের টেনশন’, সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ ওমর সানী