Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায় আইনি প্রক্রিয়ায় মান্দায় গাছ অপসারণ: সড়ক প্রশস্ত ও ফসলি জমি রক্ষার উদ্যোগ হরিণাকুণ্ডুতে নানা আয়োজনে ‘জুলাই শহীদ দিবস’ পালিত, সমাধিস্তুপে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা চট্টগ্রামে সড়ক সম্প্রসারণের সুফল আঁটকে গেছে দখল ও অবৈধ পার্কিংয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ড: ৪৫ বছর পর গ্রেপ্তার সাবেক মেজর মো. মোজাফফর হোসেন ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক ফেনী চ্যারিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কে ফুলের শুভেচ্ছা টেক্সটাইল খাত বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে বিটিএমএর ১০ দফা দাবি মসজিদের মাইকে ঘোষণা, পুলিশের ওপর হামলার অভিযোগ; আহত ওসিসহ ২ ময়মনসিংহ মেডিকেলে র‍্যাব-১৪-এর অভিযান দালাল চক্রের ১৪ সদস্য আটক
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে জল্পনা–কল্পনা

মো. আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা–কল্পনা। দলের ভেতরে ও বাইরে সমানভাবে চর্চার কেন্দ্রে রয়েছেন চারজন প্রার্থী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। ফলে সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়েছেন গণসংযোগ, লিফলেট বিতরণ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করছেন।

কুমিল্লা-৫ আসনটি বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৯২২ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১৪২টি।

ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী চারজন হলেন-
১ হাজী মো. জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি।

২ এ টি এম মিজানুর রহমান চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি।

৩ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান।

৪ ডা. মো. নজরুল ইসলাম শাহীন, সহযোগী অধ্যাপক, ময়নামতি মেডিকেল কলেজ; আহ্বায়ক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুমিল্লা জেলা; সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।

চারজনই এখন লবিং ও তদবিরে ব্যস্ত সময় পার করছেন, অন্যদিকে কর্মী-সমর্থকেরা অধীর আগ্রহে তাকিয়ে আছেন দলের হাইকমান্ডের সিদ্ধান্তের দিকে।

এ বিষয়ে দলীয় নেতারা জানিয়েছেন, প্রত্যেকেই তাদের রাজনৈতিক ভূমিকা, ত্যাগ ও অবস্থান তুলে ধরেছেন হাইকমান্ডের কাছে। শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন দেবে, তাঁকে নিয়েই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

এলাকাজুড়ে এখন প্রশ্ন একটাই কুমিল্লা-৫ আসনে ধানের শীষ প্রতীক যাবে কার হাতে?এই প্রশ্নের উত্তর মিলবে শিগগিরই বিএনপি হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে।

আরও পড়ুনঃ  ৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত মেজর (অব.) মোজাফফর আটক
Tag :
জনপ্রিয় নিউজ

আলোকিত জীবনের প্রতীক শায়খ আহমাদুল্লাহ: জ্ঞান, দাওয়াহ ও মানবসেবায় এক অনন্য অধ্যায়

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে জল্পনা–কল্পনা

সময়: ০৯:৫৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

মো. আবদুল্লাহ, বুড়িচং প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও জল্পনা–কল্পনা। দলের ভেতরে ও বাইরে সমানভাবে চর্চার কেন্দ্রে রয়েছেন চারজন প্রার্থী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। ফলে সম্ভাব্য প্রার্থীরা মাঠে সক্রিয় হয়েছেন গণসংযোগ, লিফলেট বিতরণ, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের জনপ্রিয়তা যাচাই করছেন।

কুমিল্লা-৫ আসনটি বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭০ হাজার ৯২২ জন এবং ভোটকেন্দ্র রয়েছে ১৪২টি।

ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী চারজন হলেন-
১ হাজী মো. জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি।

২ এ টি এম মিজানুর রহমান চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি।

৩ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী এবং বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান।

৪ ডা. মো. নজরুল ইসলাম শাহীন, সহযোগী অধ্যাপক, ময়নামতি মেডিকেল কলেজ; আহ্বায়ক, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুমিল্লা জেলা; সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।

চারজনই এখন লবিং ও তদবিরে ব্যস্ত সময় পার করছেন, অন্যদিকে কর্মী-সমর্থকেরা অধীর আগ্রহে তাকিয়ে আছেন দলের হাইকমান্ডের সিদ্ধান্তের দিকে।

এ বিষয়ে দলীয় নেতারা জানিয়েছেন, প্রত্যেকেই তাদের রাজনৈতিক ভূমিকা, ত্যাগ ও অবস্থান তুলে ধরেছেন হাইকমান্ডের কাছে। শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন দেবে, তাঁকে নিয়েই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

এলাকাজুড়ে এখন প্রশ্ন একটাই কুমিল্লা-৫ আসনে ধানের শীষ প্রতীক যাবে কার হাতে?এই প্রশ্নের উত্তর মিলবে শিগগিরই বিএনপি হাইকমান্ডের চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচন সামনে রেখে নতুন ভোটার নিবন্ধনের সুযোগ, ৩১ জুলাই পর্যন্ত আবেদন