Dhaka ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
প্রবাসীর সহায়তায় মাধবপুরে অসহায় মানিক পেলেন নতুন ঘর যশোরের শার্শায় খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন যশোর বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্যামনগরে ২০০ জন নারী-পুরুষকে লবণ সহনশীল বীজ, জৈব সার, জিও ব্যাগ ও পানির ঝাঁঝরি বিতরণ পরিতোষ কুমার বৈদ্য সাভারে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে কলম, পানি ও খাবার বিতরণ, ছাত্রদল নেতা সোহাগ শাহ্ রজায়ী (রহঃ) ওরস: ওষখাইনে নামছে ভক্তসমুদ্র নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু টেকনাফে সরকারি ঘর বিক্রির অভিযোগ: খারাংখালীতে চাঞ্চল্য কুষ্টিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ হালির হাওরে অসহায় কৃষাণীর ধান কেটে দিল আনসার-ভিডিপি সদস্যরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কুষ্টিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

  • Reporter Name
  • সময়: ১০:৩০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৫ Time View

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ইয়াবা, মদ, গাঁজা ও নেশাজাতীয় ঔষধ উদ্ধার করে বিজিবি।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদরের একটি বিশেষ টহল দল মিরপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২৯ লক্ষ ৯১ হাজার টাকা। একই দিন ভোরে কাজীপুর বিওপির একটি চৌকস দল কাজীপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে। যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা।

এছাড়া প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকা থেকে ২ লক্ষ ৫৫ হাজার ২০০ টাকা মূল্যের ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি এবং জামালপুর বিওপির ধর্মদাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ২৬ এপ্রিল (রবিবার) সীমান্তের বিভিন্ন বিওপি এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে মিরপুর বাসস্ট্যান্ডে “আলহাজ্ব এন্টারপ্রাইজ” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৯ লাখ ৯১ হাজার টাকা।

এছাড়া কাজীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন ও ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। অন্যদিকে প্রাগপুর সীমান্তের গরুরা মাঠ এলাকা থেকে ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। একই দিনে জামালপুর সীমান্তের ধর্মদাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  কালিয়াকৈর ঝুট ব্যবসাকে নিয়ে বিএনপি'র দুই গ্রুপের ১০ জন আহত

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত সব পণ্য মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় নিউজ

প্রবাসীর সহায়তায় মাধবপুরে অসহায় মানিক পেলেন নতুন ঘর

কুষ্টিয়ায় বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

সময়: ১০:৩০:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে ইয়াবা, মদ, গাঁজা ও নেশাজাতীয় ঔষধ উদ্ধার করে বিজিবি।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সদরের একটি বিশেষ টহল দল মিরপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২৯ লক্ষ ৯১ হাজার টাকা। একই দিন ভোরে কাজীপুর বিওপির একটি চৌকস দল কাজীপুর বর্ডার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন এবং ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করে। যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৮০ হাজার টাকা।

এছাড়া প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকা থেকে ২ লক্ষ ৫৫ হাজার ২০০ টাকা মূল্যের ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি এবং জামালপুর বিওপির ধর্মদাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ২৬ এপ্রিল (রবিবার) সীমান্তের বিভিন্ন বিওপি এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করে। এর অংশ হিসেবে মিরপুর বাসস্ট্যান্ডে “আলহাজ্ব এন্টারপ্রাইজ” নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ২৯ লাখ ৯১ হাজার টাকা।

এছাড়া কাজীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ, ৯০০ পিস ডেক্সামেথাসন ও ৬০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। অন্যদিকে প্রাগপুর সীমান্তের গরুরা মাঠ এলাকা থেকে ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। একই দিনে জামালপুর সীমান্তের ধর্মদাহ মাঠ এলাকা থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জ শহরের আলোচিত প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার রহস্য উদঘাটন আটক-৫