Dhaka ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বকশীগঞ্জে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকরা মাহে রবিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত নড়াইলের মুলিয়ায় এক পা-তেই জীবন সংসার গোপী বিশ্বাস’র প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ জুলাই অভ্যুত্থান স্মরণে চাঁদপুরে ম্যারাথন, অংশ নিলেন পাঁচ শতাধিক প্রতিযোগী ময়মনসিংহ রেঞ্জে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের যোগদান আইডাহোতে শপিং সেন্টারে গুলি, নিহত ৩ নওগাঁয় ফল ব্যবসায়ীকে হাতুড়ি-হেলমেট পেটা করে ক্যাশ বক্সের সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, থানায় লিখিত অভিযোগ আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!! শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রবাসীর সহায়তায় মাধবপুরে অসহায় মানিক পেলেন নতুন ঘর

  • Reporter Name
  • সময়: ১২:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১৫১ Time View

‎সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি:

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলা-এ এক স্কুল শিক্ষকের ফেসবুক পোস্টে সাড়া দিয়ে অবশেষে নতুন ঘর পেলেন অসহায় মানিক মিয়া।

‎উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা মানিক মিয়া দীর্ঘদিন ধরে চরম কষ্টে জীবনযাপন করছিলেন। আট কন্যা সন্তানের জনক এই বিপত্নিক ব্যক্তি পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। তার বসবাসের ঘরটি ভেঙে যাওয়ায় বৃষ্টির সময় ছোট ছোট মেয়েদের নিয়ে রাতভর কষ্টে থাকতে হতো।

‎মানিক মিয়ার এই অসহায়ত্ব দেখে উত্তর রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ হেফজুর রহমান ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন এবং মানবিক সহায়তার আহ্বান জানান।

‎পরে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বাংলাদেশি, যিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন, বিষয়টি নজরে নিয়ে সহায়তার হাত বাড়ান। তার অর্থায়নে মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর মাধ্যমে মানিক মিয়ার জন্য নতুন একটি ঘর নির্মাণ করা হয়।

‎নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত মানিক মিয়া বলেন, “আমি কখনো ভাবিনি এমন সুন্দর একটি ঘরে থাকতে পারবো। যারা আমাকে সাহায্য করেছেন, আল্লাহ তাদের ভালো রাখুন।”

‎প্রবাসী ওই দাতা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে তিনি ও তার পরিবার মানসিক শান্তি পান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন।

‎এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

আরও পড়ুনঃ  অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম হায়দার আলীর
Tag :
জনপ্রিয় নিউজ

বকশীগঞ্জে পাট চাষে লাভের আশা দেখছেন কৃষকরা

প্রবাসীর সহায়তায় মাধবপুরে অসহায় মানিক পেলেন নতুন ঘর

সময়: ১২:৫২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

‎সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি:

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলা-এ এক স্কুল শিক্ষকের ফেসবুক পোস্টে সাড়া দিয়ে অবশেষে নতুন ঘর পেলেন অসহায় মানিক মিয়া।

‎উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামের বাসিন্দা মানিক মিয়া দীর্ঘদিন ধরে চরম কষ্টে জীবনযাপন করছিলেন। আট কন্যা সন্তানের জনক এই বিপত্নিক ব্যক্তি পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন। তার বসবাসের ঘরটি ভেঙে যাওয়ায় বৃষ্টির সময় ছোট ছোট মেয়েদের নিয়ে রাতভর কষ্টে থাকতে হতো।

‎মানিক মিয়ার এই অসহায়ত্ব দেখে উত্তর রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ হেফজুর রহমান ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন এবং মানবিক সহায়তার আহ্বান জানান।

‎পরে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বাংলাদেশি, যিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন, বিষয়টি নজরে নিয়ে সহায়তার হাত বাড়ান। তার অর্থায়নে মাধবপুর ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর মাধ্যমে মানিক মিয়ার জন্য নতুন একটি ঘর নির্মাণ করা হয়।

‎নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত মানিক মিয়া বলেন, “আমি কখনো ভাবিনি এমন সুন্দর একটি ঘরে থাকতে পারবো। যারা আমাকে সাহায্য করেছেন, আল্লাহ তাদের ভালো রাখুন।”

‎প্রবাসী ওই দাতা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে তিনি ও তার পরিবার মানসিক শান্তি পান এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবেন।

‎এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

আরও পড়ুনঃ  রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭