Dhaka ১১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২ পলাশবাড়ীতে যুবদলের বিশাল আনন্দ মিছিল, নেতাকর্মীদের ঢল “নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন প্রত্যাশিত প্রকল্পগুলো নিয়ে সমালোচনা না করে বর্তমান সরকারের মেয়াদের বাকি সময়টুকু অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন!সাংবাদিক জিল্লুর রহমান সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জিএসসি) দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কৃষিজমি দূষিত হলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর

  • Reporter Name
  • সময়: ০৮:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১১৭ Time View

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

শিল্পকারখানার অপরিশোধিত বর্জ্যে পরিবেশ ও কৃষিজমির ক্ষতি হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং প্রয়োজনে কারখানা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বুধবার (২৪ জুন ২০২৬) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘পরিবেশ দূষণের প্রভাব ও প্রতিকার’ শীর্ষক অংশীজনদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রতিমন্ত্রী বলেন, শিল্পাঞ্চলঘেঁষা এলাকায় পানি ও পরিবেশ দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন কারখানার বর্জ্যের কারণে কৃষিজমি, খাল-বিল ও জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি রোধে সংশ্লিষ্ট এলাকায় নজরদারি টিম গঠন এবং কার্যকর তদারকি জোরদার করা হবে।

তিনি জানান, ভরাডোবা এলাকায় কয়েকটি শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্যের কারণে প্রায় সাড়ে তিনশ একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় এক হাজার পরিবার এর নেতিবাচক প্রভাব ভোগ করছে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, কোনো অবস্থাতেই অপরিশোধিত শিল্পবর্জ্য খাল, নদী, জলাশয় বা কৃষিজমিতে ফেলা যাবে না। বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) ব্যবহার নিশ্চিত করতে হবে। পরিবেশ বিধি অমান্য করলে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দূষণ নিয়ন্ত্রণে দায়িত্ব পালনে অবহেলা করলে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, “এত সুন্দর সুজলা-সুফলা জনপদকে বিরানভূমিতে পরিণত হতে দেওয়া যাবে না।” প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিষয়টি আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক কামরুল হাসান পাঠান কামাল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, কৃষক প্রতিনিধি প্রকৌশলী মো. রুহুল আমীন, মো. শামছুদ্দিন মণ্ডল, মোহাইমেনুল ইসলাম তালুকদার ও আবুল বাশার।

আরও পড়ুনঃ  সৌদি আরবে গিয়ে সাড়ে তিন মাস ধরে নিখোঁজ রমজান মিয়া

সভায় এক্সপেরিয়েন্স কারখানার আইন উপদেষ্টা এজাজ উদ্দিন এবং মুলতাজিম মিলের প্রতিনিধি পুলকময় মজুমদারও বক্তব্য দেন।

Tag :
জনপ্রিয় নিউজ

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে বিদেশি পিস্তলসহ আটক ২

কৃষিজমি দূষিত হলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পরিবেশ প্রতিমন্ত্রীর

সময়: ০৮:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬