Dhaka ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন রামপালে স্বস্তির বৃষ্টি, থেকে থেকে অব্যাহত থাকতে পারে কয়েকদিন নবীগঞ্জের ৩টি ক্ষুদ্র দৃ:গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ- শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইতমিনান পরিচালক কর্মশালা সফলভাবে সম্পন্ন বগুড়ায় ডিবির সাঁড়াশি অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণালংকার-মোটরসাইকেল পুলিশ বাবা করলেন অপহরণের মামলা, লাইভে এসে মিথ্যা দাবি মেয়ের!! নরসিংদীর শিবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সিরাজদিখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কেন্দুয়া-আটপাড়াবাসীর দাবি হিলালীকে মন্ত্রী করার দাবি

  • Reporter Name
  • সময়: ০৪:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৩০ Time View

মোঃ আব্দুল আউয়াল খান, রিপোর্টার ময়মনসিংহ:

নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বিএনপি দলীয় এমপি ড. রফিকুল ইসলাম হিলালীকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে দলকে সংগঠিত করেন। দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকে একাধিক মামলা ও কারাবরণসহ নানা নির্যাতনের শিকার হন বলে দলীয় সূত্রে জানা গেছে।

২০০৯ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও বিজয়ী হতে পারেননি তিনি। কঠিন সময়ে নেতাকর্মীদের পাশে থাকা এবং সাংগঠনিক ভূমিকার কারণে এলাকায় তার প্রতি ব্যাপক সমর্থন রয়েছে বলে জানা গেছে।

ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, কেন্দুয়ার কৃতি সন্তান নলিনী রঞ্জন সরকার ব্রিটিশ আমলে অর্থমন্ত্রী, পাকিস্তান আমলে ড. হাফিজুর রহমান বাণিজ্যমন্ত্রী এবং স্বাধীন বাংলাদেশে শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে দীর্ঘদিন ধরে কেন্দুয়ার প্রতিনিধিত্ব মন্ত্রিসভায় নেই বলে স্থানীয়দের দাবি।

এ প্রেক্ষাপটে উন্নয়ন ও কার্যকর প্রতিনিধিত্বের স্বার্থে ড. রফিকুল ইসলাম হিলালীকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Tag :
জনপ্রিয় নিউজ

চমেক হাসপাতালের ২৪ সদস্য বিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন

কেন্দুয়া-আটপাড়াবাসীর দাবি হিলালীকে মন্ত্রী করার দাবি

সময়: ০৪:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬